1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘৪০ কেজির মণ’ এখন ৪২ কেজি! রায়গঞ্জের হাটে সিন্ডিকেটের দাপটে দিশেহারা কৃষক লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টা, স্ত্রী আটক ভূঞাপুর হাসপাতালে শিশুকে নিয়মিত টিকার বদলে জলাতঙ্কের ভ্যাকসিন, এলাকায় তোলপাড় নাটোরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন তরুণ নেতৃত্বের প্রতীক খন্দকার জুলহাস ভূঞাপুর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ভূঞাপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা : ৫ জনকে জরিমানা বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান উল্লাপাড়ায় পুকুর খননের সময় উদ্ধার কষ্টিপাথরের প্রাচীন দুর্গা মূর্তি হাম পরিস্থিতির মাঝেই চোখ রাঙাচ্ছে ডিপথেরিয়া তাড়াশে নছিমন-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ,আহত ২

বায়েজিদে প্রকাশ্যে গুলি: শুটার করিমসহ গ্রেপ্তার ৬, উদ্ধার বিদেশি পিস্তল

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৬ Time View

 

 

 

পারভেজ রহমান,চট্টগ্রাম প্রতিনিধি

 

 

 

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় মোহাম্মদ হাসান ওরফে রাজু (২৪) হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও শুটার সৈয়দুল করিমসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগ সোমবার রাত থেকে মঙ্গলবার (১২ মে) ভোর পর্যন্ত চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। অভিযানে উদ্ধার করা হয়-১টি বিদেশি পিস্তল,১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি।

 

 

 

 

পুলিশের হাতে ধরা পড়া অভিযুক্তরা হলেন,সৈয়দুল করিম (২৭) – মূল পরিকল্পনাকারী ও শুটার,মো. আবদুল মান্নান (৩৭), মো. ইউনুচ,মো. আয়াতুল্লাহ আলী আদনান (২১),মো.আবু বক্কর ছিদ্দিক ওরফে খোকন (৪৮) ওআজগর আলী ওরফে বাচা মিয়া (৩৯

 

 

সিএমপির উপ-কমিশনার মো. আমিরুল ইসলাম জানান, এই খুনের মূলে ছিল পুরানো শত্রুতা ও প্রতিশোধ।

 

প্রায় দুই সপ্তাহ আগে চট্টগ্রামের রাউজানে ‘মধু নাসির’ নামের এক ব্যক্তি খুন হন। ওই মামলার অন্যতম আসামি ছিলেন নিহত রাজু।

 

নাসিরের খুনের বদলা নিতেই রাজুকে হত্যার পরিকল্পনা করেন সৈয়দুল করিম। তিনি নিজেই সরাসরি গুলি চালিয়ে রাজুর মৃত্যু নিশ্চিত করেন।

 

 

গত ৭ মে রাতে বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় রাজুকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। তবে এই পৈশাচিক হামলায় বলি হয় রেশমি আক্তার নামের ১১ বছরের এক অবুঝ শিশু। চোখের নিচে গুলিবিদ্ধ হয়ে শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে মৃত্যুর সাথে লড়ছে।

 

 

পুলিশ জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের অধিকাংশেরই বাড়ি রাউজানের কদলপুর এলাকায় এবং তারা পেশাদার অপরাধী। পুলিশ আরও জানিয়েছে,”দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে আসামিদের আদালতে সোপর্দ করা হবে। এই চক্রের সাথে জড়িত অন্যান্য সহযোগীদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com