1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়  নাসিরনগরে প্রশাসনের অভিযান, খাস জমিতে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ভূঞাপুরে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে যুবকের জেল-জরিমানা আধুনিক যানবাহনের দাপটে বিলুপ্তির পথে শতবর্ষের ঐতিহ্য ঘোড়ার গাড়ি  সিরাজগঞ্জে আউশ মৌসুমে ব্রি- ধান ৯৮ চাষের সাফল্যের সম্ভবনা  রায়গঞ্জে পুলিশের অভিযানে দুই হাজার টাকার জাল নোটসহ যুবক আটক চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন রাজশাহী খোলাবোনা ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসায় অনিয়মের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে স্মারকলিপি দর্শনার কুড়ালগাছিতে বোমাসদৃশ বস্তু উদ্ধার

মেসির আরেকটি মাইলফলক

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৬৮ Time View

 

স্পোর্টস ডেস্ক

 

 

অরল্যান্ডো সিটির কাছে গত ম্যাচে হারের ধাক্কা ভুলে জয়ে ফিরেছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে টরন্টো এফসি-কে ৪-২ গোলে হারিয়েছে ‘দ্য হেরন্স’রা।

 

 

 

ম্যাচে মেসি নিজে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি গোল। এমএলএস ইতিহাসের দ্রুততম খেলোয়াড় হিসেবে ১০০ গোলে সরাসরি অবদান রাখার অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন এই আর্জেন্টাইন মহাতারকা।

 

 

 

এমএলএসে নিজের ১০০তম গোল অবদানে (৫৯ গোল ও ৪১ অ্যাসিস্ট) পৌঁছতে মেসির লেগেছে মাত্র ৬৪ ম্যাচ। তিনি টরন্টোর সাবেক তারকা সেবাস্টিয়ান জিওভিনকোর ৯৫ ম্যাচের রেকর্ডটি চুরমার করে দিয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ইন্টার মায়ামির হয়ে এখন মেসির গোল সংখ্যা ৮৭ আর অ্যাসিস্ট ৫৭টি।

 

 

টরন্টোর বিএমও ফিল্ডে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল মায়ামির হাতে। ম্যাচের প্রথমার্ধে রদ্রিগো ডি পলের দুর্দান্ত এক ভলিতে লিড নেয় সফরকারীরা। ডি পলের নেওয়া ফ্রি-কিক প্রথমে দেওয়ালে লেগে ফিরে আসলেও ফিরতি শটে বল জালে জড়ান এই আর্জেন্টাইন মিডফিল্ডার।

 

 

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লুইস সুয়ারেজ। মেসির নিখুঁত পাস থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় গোলরক্ষককে পরাস্ত করেন উরুগুয়ের এই স্ট্রাইকার। এরপর ৭২ মিনিটে মেসির ক্রসে পা ছুঁইয়ে স্কোরলাইন ৩-০ করেন সার্জিও রেগুইলন।

 

 

সহকারী থেকে গোলদাতার ভূমিকায় ফিরতে খুব বেশি সময় নেননি এলএম১০। ৭৪ মিনিটে ডি পলের সাথে বল দেওয়া-নেওয়া করে বক্সের ভেতর থেকে চমৎকার এক কোনাকুনি শটে স্কোরলাইন ৪-০ করেন মেসি। যদিও শেষ দিকে মায়ামির রক্ষণভাগের ভুলে এমিলিও আরিস্তিজাবাল টরন্টোর হয়ে দুটি গোল শোধ করেন, তবে তা জয়ের পথে বাধা হতে পারেনি।

 

 

এই জয়ের পর ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্সের টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি।

সূত্রঃ কালবেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com