1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আপিল বিভাগেও আইভীর জামিন, মুক্তিতে বাধা নেই বিএনপি সরকার কৃষি বান্ধব সরকার এটা আমি মনে প্রাণে বিশ্বাস করিঃ কৃষিমন্ত্রী আমিন উর রশীদ এমপি চুয়াডাঙ্গায় পানের বরজ থেকে গাঁজা গাছ উদ্ধার চিন্ময় ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হাইকোর্টে: অন্য ৪ মামলার রায় সোমবার শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয় চট্টগ্রাম বন্দরে প্রথমবারের মতো ‘নিরাপত্তা সপ্তাহ’ শুরু: লক্ষ্য নিরাপদ ও সমৃদ্ধ বন্দর রায়গঞ্জে নিমগাছী স্কুলের সামনে কর্দমাক্ত রাস্তা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন মেসির আরেকটি মাইলফলক রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার:  ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের মিলছে স্বস্তি  কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু

রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১২ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া-বাগবাটি গুরুত্বপূর্ণ সড়কের হবনগাতি এলাকায় একটি ব্রিজের দুই পাশে লাল কাপড় টাঙিয়ে সতর্কবার্তা দিলেও ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারে এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত যানবাহন ও সাধারণ মানুষ।

রোববার (১০ মে) সরেজমিনে দেখা যায়, কয়েক মাস আগে ব্রিজের দুই পাশের সড়কের একাংশ ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রথমে এলাকাবাসী নিজেদের উদ্যোগে সেখানে লাল কাপড় বেঁধে সতর্কতা তৈরি করেন। পরে প্রশাসনের পক্ষ থেকেও একই ধরনের সতর্ক সংকেত টাঙানো হয়। তবে রাতে বা প্রতিকূল আবহাওয়ায় এসব লাল নিশানা সহজে চোখে পড়ে না, ফলে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যাচ্ছে।

স্থানীয় রিকশাচালক আবুল কালাম বলেন, “রাতে এই রাস্তা দিয়ে চলাচল করতে ভয় লাগে। শুধু লাল কাপড় বেঁধে রেখে গেছে, কিন্তু মেরামতের জন্য এখনো কাউকে দেখা যায়নি।”

 

স্থানীয়দের দাবি, ধানগড়া-বাগবাটি সড়কটি এলাকায় যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। প্রতিদিন এ সড়ক দিয়ে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী যানবাহন এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা চলাচল করে। ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার না করা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী রবিউল আলম বলেন, “বিষয়টি আমাদের নজরে রয়েছে। প্রাথমিক সতর্কতা হিসেবে লাল নিশানা টাঙানো হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com