1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দেশের ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকব না : জামায়াত আমির বিএনপিসহ তিন সংগঠনের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গায়  ভুয়া জন্ম সনদ প্রস্তুতকারীসহ ২ জন গ্রেপ্তার  ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার সংবাদ প্রকাশের পর ফুলজোড় নদীর কচুড়িপানা অপসারণ শুরু পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু ক্রেতাদের গুনতে হচ্ছে আকাশচুম্বী দাম,গুদামঘরে মসলার পাহাড় চুয়াডাঙ্গায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা: ঘাতক সন্দেহে গৃহকর্তা পলাতক কচুড়িপানার ভেলায় জমজমাট বিকেল ফুলজোড় নদীতে দর্শনার্থীদের ভিড় 

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা: ঘাতক সন্দেহে গৃহকর্তা পলাতক

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১২ Time View

 

 

গৌরাঙ্গ বিশ্বাস,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

 

 

গাজীপুরের কাপাসিয়ায় এক প্রবাসীর বাড়িতে ঢুকে মা, তাঁর তিন শিশু সন্তান এবং ভাইসহ একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৯ মে) সকালে উপজেলার সদর ইউনিয়নের রাউৎকোনা গ্রামের একটি ভাড়া বাসা থেকে তাঁদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং চরম আতঙ্ক বিরাজ করছে।

নিহতরা হলেন— ঘাতক সন্দেহে পলাতক ফোরকান মিয়ার স্ত্রী শারমিন (৩০), তাঁদের বড় মেয়ে মীম (১৫) মেজ মেয়ে মারিয়া (৮), ছোট ছেলে ফরিদ (২) এবং শারমিনের ছোট ভাই রসুল মিয়া (২২)। নিহত শারমিন শাহাদত মোল্লার মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাউৎকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়ির নিচতলায় সপরিবারে ভাড়া থাকতেন পেশায় প্রাইভেটকার চালক ফোরকান মিয়া। তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর এলাকায়। শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় এই বীভৎস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার সকালে ঘরের ভেতর মরদেহগুলো পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শনকারী প্রত্যক্ষদর্শীরা জানান, দৃশ্যটি ছিল অত্যন্ত ভয়াবহ। তিন সন্তানের গলাকাটা মরদেহ ঘরের মেঝেতে পাশাপাশি পড়ে ছিল। শারমিনের ভাই রসুলের মরদেহ ছিল বিছানার ওপর। অন্যদিকে, মা শারমিনের হাত-মুখ বাঁধা নিথর দেহ জানালার পাশে পড়ে থাকতে দেখা যায়। একই পরিবারের পাঁচজনকে নৃসংশভাবে হত্যা করা হয়েছে। কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।” কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর আলম জানান, ফোরকান মিয়া প্রায় এক বছর আগে এই বাড়িটি ভাড়া নিয়েছিলেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ফোরকান মিয়া নিজেই এই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়েছেন।

 

গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশফাক উজ্জামান জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং অভিযুক্ত ফোরকান মিয়াকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে অভিযানে নেমেছে।

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com