1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়  নাসিরনগরে প্রশাসনের অভিযান, খাস জমিতে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ভূঞাপুরে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে যুবকের জেল-জরিমানা আধুনিক যানবাহনের দাপটে বিলুপ্তির পথে শতবর্ষের ঐতিহ্য ঘোড়ার গাড়ি  সিরাজগঞ্জে আউশ মৌসুমে ব্রি- ধান ৯৮ চাষের সাফল্যের সম্ভবনা  রায়গঞ্জে পুলিশের অভিযানে দুই হাজার টাকার জাল নোটসহ যুবক আটক চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন রাজশাহী খোলাবোনা ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসায় অনিয়মের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে স্মারকলিপি দর্শনার কুড়ালগাছিতে বোমাসদৃশ বস্তু উদ্ধার

তাড়াশে অবৈধভাবে পুকুর খননের দায়ে জরিমানা 

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৬৬ Time View

 

 

সাব্বির মির্জা ,তাড়াশ( সিরাজগঞ্জ) প্রতিনিধি 

 

সিরাজগঞ্জের শস্যভান্ডারখ্যাত তাড়াশ উপজেলার সরাপপুর এলাকায় অবৈধভাবে পুকুর খনন বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে। এ অভিযানে অবৈধভাবে পুকুর খনন অপরাধে বেকু মালিক সবুজ ইসলামকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.জেড.এম নাহিদ হাসান। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রভাবশালীর ছত্রছায়ায় ওই এলাকার বিভিন্ন স্থানে অবৈধভাবে পুকুর খনন করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে উল্লেখিত এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়।

 

এ সময় বেকু মেশিন দিয়ে অবৈধভাবে পুকুর খননের কাজ চলছিল। এ অপরাধে তাকে আটক করা হয় এবং পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে উল্লেখিত টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে ভবিষ্যতে আর অবৈধ পুকুর খননের কাজে নিজের বেকু মেশিন ব্যবহার করা হবে না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com