1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন প্রযুক্তির অপব্যবহার: বাড়ছে প্রতারণা ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সতর্ক বার্তা দামুড়হুদায় এসএসসি পরীক্ষায় পাসের হার ৯৮ দশমিক ৫ শতাংশ, শীর্ষে দর্শনা কেরু স্কুল নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে কবিরাজ সহ আটক -৯ বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ির মৃত্যু  বাগানে মিলল এনজিও কর্মকর্তার মরদেহ পোরশায় ‘ক্যাটালিস্ট ফর চেইঞ্জ’ শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত সরকারের ছয় মাস পূর্ণ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ শাহরুখ-অজয়-টাইগারকে শোকজ নোটিশ! কারণ কী? আজই শেষ দিন, খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করবেন যেভাবে

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৮৬ Time View

 

 

দৃশ্যপট ডেস্ক

 

অন্ধ মানুষ আসলে কি দেখে? এটি নিয়ে আমাদের মনে প্রায়ই প্রশ্ন জাগে। আমাদের অনেকেরই ধারণা, তারা শুধু অন্ধকার বা কালো রং দেখেন। কিন্তু বিজ্ঞান বলছে, দেখার কাজটি মূলত চোখ নয়, মস্তিষ্ক করে থাকে। তাই একজন মানুষ কখন দৃষ্টিশক্তি হারিয়েছেন ও তার অন্ধত্বের মাত্রা কতটুকু, তার ওপর নির্ভর করে তার দেখার অনুভূতি।

 

 

 

জন্মান্ধরা আসলে কিছুই দেখেন না। জন্মগতভাবে অন্ধ ব্যক্তিরা জানান, অন্ধ মানুষ কালো রং দেখে বলে যে প্রচলিত ধারণা রয়েছে, তা একটি ভুল ধারণা। তাদের অনুভূতি হলো সম্পূর্ণ শূন্যতা। যারা একসময় দেখতে পেতেন, কিন্তু পরে দৃষ্টি হারিয়েছেন, তাদের অভিজ্ঞতা ভিন্ন। কেউ কেউ ঘুটঘুটে অন্ধকার দেখেন, আবার কেউ কেউ চোখের সামনে আলোর ঝলকানি বা অদ্ভুত সব কাল্পনিক আকৃতি দেখেন। একে বলা হয় চার্লস বোনেট সিনড্রোম। চোখের সংকেত না পেয়ে মস্তিষ্ক যখন নিজেই ছবি তৈরি করতে শুরু করে, তখন এমনটি ঘটে।

 

 

 

অনেকে বড় বস্তু বা মানুষকে আবছা দেখতে পান, কিন্তু তা অস্পষ্ট থাকে। অনেক অন্ধ মানুষ স্পষ্ট ছবি দেখতে না পেলেও বুঝতে পারেন কখন আলো জ্বলছে বা নিভেছে। একে বলা হয় লাইট পারসেপশন।

 

 

‘দৃষ্টিহীনদের রং’ শীর্ষক একটি গবেষণা পরিচালনা করেন সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লোজানের বিজ্ঞানী ডোমিসেল জোনাউস্কাইট, অস্ট্রিয়ার ইউনিভার্সিটি অব ভিয়েনার নিনা গিয়ারলিঙ্গারসহ বেশ কয়েকজন বিজ্ঞানী। তারা দেখেছেন, দৃষ্টিহীন ব্যক্তিরা রং সম্পর্কে বিস্তারিত ধারণা রাখেন। দৃষ্টিশক্তিসম্পন্ন ব্যক্তিদের মতোই জন্মগতভাবে দৃষ্টিহীন ব্যক্তিরাও মানসিকভাবে রঙের ধারণা করতে পারেন।

 

 

 

অনেকেই জানতে চান, অন্ধ মানুষ কি স্বপ্নে ছবি দেখেন। গবেষণায় দেখা যায়, যারা জীবনের কোনো একপর্যায়ে অন্ধ হন, তারাও দৃষ্টিশক্তিসম্পন্ন মানুষের মতোই রঙিন স্বপ্ন দেখেন এবং ছবি দেখতে পান। জন্ম থেকে অন্ধ ব্যক্তিরা স্বপ্নে ছবি দেখেন না, তবে অন্যান্য ইন্দ্রিয়ের ওপর ভিত্তি করে স্বপ্ন দেখেন। স্বপ্নে কী দেখবেন, তা নির্ভর করে সেই ব্যক্তির আগের অভিজ্ঞতার ওপর। সূত্র: সায়েন্স ডাইরেক্ট ডটকম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com