1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়  নাসিরনগরে প্রশাসনের অভিযান, খাস জমিতে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ভূঞাপুরে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে যুবকের জেল-জরিমানা আধুনিক যানবাহনের দাপটে বিলুপ্তির পথে শতবর্ষের ঐতিহ্য ঘোড়ার গাড়ি  সিরাজগঞ্জে আউশ মৌসুমে ব্রি- ধান ৯৮ চাষের সাফল্যের সম্ভবনা  রায়গঞ্জে পুলিশের অভিযানে দুই হাজার টাকার জাল নোটসহ যুবক আটক চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন রাজশাহী খোলাবোনা ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসায় অনিয়মের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে স্মারকলিপি দর্শনার কুড়ালগাছিতে বোমাসদৃশ বস্তু উদ্ধার

ফুলজোড় নদী থেকে হাঁস তুলতে গিয়ে কচুরিপানার মধ্যে  আটকে পড়ে: অতঃপর —

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৬৮ Time View

 

দৃশ্যপট ডেস্ক রিপোর্ট 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কচুরিপানার মধ্যে নৌকাসহ আটকে পড়া দুই ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের চর তেলিজানা আশ্রয়ন কেন্দ্রসংলগ্ন ফুলজোড় নদীতে এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন— উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা শওকত পিতা: আয়নাল সেখ ,ও খালেক পিতা: জাবেদ আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নদী থেকে হাঁস তুলতে গিয়ে তারা একটি ছোট নৌকায় করে নদীতে নামেন। এ সময় নদীতে জমে থাকা ঘন কচুরিপানার মধ্যে নৌকাটি আটকে পড়ে। এতে তারা মাঝনদীতে বিপাকে পড়েন।

খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায় এবং রাতেই তাদের নিরাপদে তীরে নিয়ে আসে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে দুইজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com