1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চলতি বছরের শেষ দিকে শুরু হবে স্থানীয় নির্বাচন : তথ্য উপদেষ্টা রায়গঞ্জে স্কুলছাত্রী মুনিয়ার মৃত্যুর বিচার দাবিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মানববন্ধন ধানের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে,দামে হতাশ কৃষকরা খালি পেটে কোনটি পান করা যাবে?   প্রতিবন্ধকতাকে জয় করতে চায় মেঘলা এমপিওভুক্ত না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষক-কর্মচারীদের পশ্চিমবঙ্গে বিজেপির ফল নিয়ে প্রতিক্রিয়া জানালেন নরেন্দ্র মোদি ফাইনালে আগুন ঝরানো বোলিংয়ে নিজের মূল্য বোঝালেন নাহিদ সংরক্ষিত নারী এমপিরা যথাযথ ভূমিকা পালন করবেন : মির্জা ফখরুল নিজের জানাজা নিয়ে জামায়াতের উদ্দেশ্যে ফজলুর রহমানের বিস্ফোরক মন্তব্য

চলতি বছরের শেষ দিকে শুরু হবে স্থানীয় নির্বাচন : তথ্য উপদেষ্টা

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১ Time View

 

 

ন্যাশনাল ডেস্ক

 

খুব দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। স্থানীয় সরকারমন্ত্রীর বরাতে তিনি জানান, চলতি বছরের শেষ দিকে এ নির্বাচন শুরু হতে পারে, যা শেষ করতে ১০ মাস থেকে এক বছর লাগবে।

 

 

 

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য দেন।

 

 

 

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, মন্ত্রী জানিয়েছেন খুব দ্রুতই এ ব্যাপারে কাজ হবে। স্থানীয় সরকারের সব নির্বাচন শেষ করতে ১০ মাস থেকে এক বছর লাগতে পারে।

 

 

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ অনেক, সেগুলোতে নির্বাচন ধাপে ধাপে হয়। তাই অনেক সময় লেগে যাবে।

 

 

 

উপদেষ্টা আরও বলেন, এ সরকার স্থানীয় নির্বাচন দেবে কি না— এটা একটা কমন প্রশ্ন। কাজ চলছে।

 

 

 

 

নির্বাচনের সময় নিয়ে তিনি জানান, কিছু প্রস্তুতির প্রয়োজন রয়েছে। চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে।

 

 

এছাড়াও উপজেলা পরিষদ বাতিল করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানান তিনি।

 

 

২০২৪ সালের ৫ আগস্টের পর যেসব সাংবাদিক জেলে আছেন, তারা কোনো কোনো ক্ষেত্রে তাদের অপরাধ গণহত্যার চেয়েও বেশি— এ কথা জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, এ সরকারের আমলে অন্যায়ভাবে কোনো সাংবাদিক যাতে কারাগারে না থাকেন, সে ব্যাপারে সরকার সচেষ্ট।

 

 

হামের টিকা নিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, প্রায় এক কোটি ৬১ লাখ শিশু হামের টিকা পেয়েছে, যা ৮৯ শতাংশ। কয়েকদিনের মধ্যে শতভাগ শিশু হামের টিকা পাবে। একজন শিশুর মৃত্যুও কাম্য নয়, তবে হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩০০ শিশু মারা গেছে। এজন্য সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। হামের টিকা নিয়ে ভবিষ্যতে কোনো সংকট হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com