1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে খামার গড়ে সফল উদ্যোক্তা আব্দুল কুদ্দুস কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়  নাসিরনগরে প্রশাসনের অভিযান, খাস জমিতে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ভূঞাপুরে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে যুবকের জেল-জরিমানা আধুনিক যানবাহনের দাপটে বিলুপ্তির পথে শতবর্ষের ঐতিহ্য ঘোড়ার গাড়ি  সিরাজগঞ্জে আউশ মৌসুমে ব্রি- ধান ৯৮ চাষের সাফল্যের সম্ভবনা  রায়গঞ্জে পুলিশের অভিযানে দুই হাজার টাকার জাল নোটসহ যুবক আটক চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন রাজশাহী খোলাবোনা ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসায় অনিয়মের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে স্মারকলিপি

সিরাজগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান: ৫ ভাটায় জরিমানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৯৪ Time View

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি ইটভাটাকে মোট ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে একটি ইটভাটার কিলন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।

 

 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন।

 

 

 

এ সময় প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শাহিন আলম। অভিযানে সহকারী পরিচালক তুহিন আলমসহ জেলা আনসার ও থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে।

 

 

 

অভিযান চলাকালে রায়গঞ্জ উপজেলার বিলচন্ডী এলাকায় অবস্থিত মেসার্স তানজিলা ব্রিকসের বিরুদ্ধে গ্যাস নির্গমনের কারণে পার্শ্ববর্তী কৃষিজমির ব্যাপক ক্ষতির অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়। স্থানীয় কৃষকদের অভিযোগ এবং গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

 

 

জরিমানাকৃত ইটভাটাগুলোর মধ্যে রয়েছে—মেসার্স সুফিয়া ব্রিকস, মেসার্স রুহি ব্রিকস, মেসার্স রাণীনগর ব্রিকস (এমআরএনবি), মেসার্স আশা ব্রিকস এবং মেসার্স তানজিলা ব্রিকস। এর মধ্যে মেসার্স সুফিয়া ব্রিকস ও মেসার্স রুহি ব্রিকসকে ২ লাখ টাকা করে, মেসার্স রাণীনগর ব্রিকসকে ১ লাখ টাকা, মেসার্স আশা ব্রিকসকে সর্বোচ্চ ৫ লাখ টাকা এবং মেসার্স তানজিলা ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তানজিলা ব্রিকসের কিলন সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়।

 

 

 

 

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, অবৈধ ইটভাটা ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com