1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

ভ্যানচালক জাহের হত্যার আসামি গ্রেফতারের দাবিতে রায়গঞ্জে মানববন্ধন

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৪ Time View

 

 

নিজস্ব প্রতিনিধি 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভ্যানচালক জাহের আকন্দ হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার ভূইয়াগাঁতী বাসস্ট্যান্ডে আয়োজিত এ মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশ নেন। এ সময় সড়কের দুই পাশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার ও লিফলেট হাতে দাঁড়িয়ে খুনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী মন্ডল, শিক্ষক মনিরুজ্জামান মনি এবং অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা হেলাল উদ্দিন।

বক্তারা বলেন, ভ্যানচালক জাহের আকন্দ হত্যাকাণ্ডের ৮ দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত আসামিদের গ্রেফতার করা হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা অবিলম্বে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৭ দিনের মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে মহাসড়ক অবরোধসহ আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও জানান তারা।

 

উল্লেখ্য, গত ২১ এপ্রিল রাতে দুর্বৃত্তদের হাতে ভ্যানচালক জাহের আকন্দ নির্মমভাবে নিহত হন। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

এদিকে, বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপের অভাবে এলাকায় অপরাধপ্রবণতা বেড়ে যাচ্ছে। এমনকি বুধবার সকালে একই উপজেলায় এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com