1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৬৯ রোহিঙ্গা নাগরিক ও তিন পাচারকারীকে আটক  হৃদয়ের ঝড়ে ইতিহাস গড়ে জিতল বাংলাদেশ মেয়েদের শিক্ষাব্যবস্থা ‘ডিগ্রি পর্যন্ত’ ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ইরানের স্বার্থে সবকিছু করতে প্রস্তুত রাশিয়া  বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী হাঁটু পানিতে ডুবে পথচলা: নিষ্কাশনের অভাবে চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও গ্রামবাসী কিডনি আক্রান্ত স্কুলছাত্র স্কাউটার আশেফের বাঁচার আকুতি, সাহায্যের অনুরোধ ঝড়ে ঘরের উপর গাছ পড়ে প্রাণ গেল গৃহবধূর পেট্রোল আছে, পাম্পে নেই আগের মতো ক্রেতার ভিড় শাহজাদপুরে আম দেওয়ার কথা বলে, ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৪ Time View

 

ন্যাশনাল ডেস্ক

 

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

 

 

দিনেশ ত্রিবেদী শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

 

 

 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, দিনেশ ত্রিবেদী (৭৫) পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে ভারতের সাবেক কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি।

 

 

দিনেশ ত্রিবেদী বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন। প্রণয় ভার্মাকে ইতোমধ্যে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত পদে নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।

 

 

 

 

 

 

ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ওই আন্দোলনের জেরে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্কে অবনতি হয়।

 

 

 

 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নতুন সরকার গঠিত হওয়ার পর দুই দেশের সম্পর্ক আবার স্বাভাবিক হতে শুরু করেছে। এমন সময়ে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে রাজনীতিক দিনেশ ত্রিবেদীকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। সূত্রঃ কালবেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com