1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৬৯ রোহিঙ্গা নাগরিক ও তিন পাচারকারীকে আটক  হৃদয়ের ঝড়ে ইতিহাস গড়ে জিতল বাংলাদেশ মেয়েদের শিক্ষাব্যবস্থা ‘ডিগ্রি পর্যন্ত’ ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ইরানের স্বার্থে সবকিছু করতে প্রস্তুত রাশিয়া  বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী হাঁটু পানিতে ডুবে পথচলা: নিষ্কাশনের অভাবে চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও গ্রামবাসী কিডনি আক্রান্ত স্কুলছাত্র স্কাউটার আশেফের বাঁচার আকুতি, সাহায্যের অনুরোধ ঝড়ে ঘরের উপর গাছ পড়ে প্রাণ গেল গৃহবধূর পেট্রোল আছে, পাম্পে নেই আগের মতো ক্রেতার ভিড় শাহজাদপুরে আম দেওয়ার কথা বলে, ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

শাহজাদপুরে আম দেওয়ার কথা বলে, ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১০ Time View

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জের শাহজাদপুরে আম দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে দুজন সহপাঠীর সামনে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

 

 

রোববার (২৬ এপ্রিল) নির্যাতিত শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার একমাত্র আসামি সজীব শাহজাদপুর উপজেলার বাড়াবিল গ্রামের হাফেজ আব্দুল হাইয়ের ছেলে।

 

 

নির্যাতিত শিশুটির মা বলেন, মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে আম দেওয়ার কথা বলে সজীব তিন স্কুলছাত্রীকে ডেকে নিয়ে যায়। এ সময় বাড়িতে তার স্ত্রী ও পরিবারের কেউ ছিল না। এ অবস্থায় তিন শিশুকে ডেকে নিজ ঘরে নিয়ে কৌশলে দরজা বন্ধ করে দেয়।

 

 

প্রথমে হাত-পা বেঁধে ৩ শিশুকেই বিবস্ত্র করে বিছানায় যৌন নিপিড়ন চালায়। পরে দুজনকে বিছানার পাশে অন্যদিকে মুখ দিয়ে দাঁড় করিয়ে রেখে এক শিক্ষার্থীকে ধর্ষণ করে। ধর্ষণের পর ঐ তিন শিশুকে ৩শ টাকা দেয় এবং ভয়ভীতি প্রদর্শন করে। তবে ৩ শিশু টাকা না নিয়ে ঐ বাড়ি থেকে বেরিয়ে এসে স্বজনদের জানায়।

 

 

নির্যাতিত শিশুদের অভিভাবক বিষয়টি এলাকার প্রধানদের বিষয়টি অবগত করলে রোববার (২৬ এপ্রিল) শালিসের আয়োজন করা হয়। তবে শালিসে অভিযুক্ত সজীব ও তার বাবা আসে না।

 

 

বিষয়টি জানতে পেরে রোববার বিকেলে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে শালিস পণ্ড করে দেয়। ওদিন রাতেই নির্যাতিত শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

 

 

এদিকে সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সজীবের বাবা হাফেজ আব্দুল হাই জানিয়েছেন, তার ছেলে সজীব ঢাকায় পড়াশোনা করার কারণে বাড়িতেই থাকে না। তার ছেলের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে এলাকার প্রধানরা টাকা দাবি করে। এই টাকা না দেওয়ায় কারণে সম্মানহানি করার জন্য তার ছেলেকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হচ্ছে বলেও জানান তিনি।

 

 

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, এক শিশুকে ধর্ষণের পাশাপাশি আরও দুই শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় মামলা দায়ের হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দির জন্য সিরাজগঞ্জ কোর্টে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com