1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

রায়গঞ্জে অগ্নিকাণ্ডে ৫ ফার্নিচার দোকান পুড়ে ছাই

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১২ Time View
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারের কাঠপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫টি ফার্নিচার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
রোববার (২৬ মার্চ) রাত আনুমানিক ১টার দিকে জয়নাল ও আলহাজ্ব ছবেদ আলী মার্কেটের ফার্নিচার পট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে পাশের দোকানগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বাড়তে থাকলে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী প্রথমে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন জয়নাল মুন্সী, শহিদুল ইসলাম, ইউসুফ আলী ও হারাধন সূত্রধর। তারা জানান, আগুনে তাদের দোকানের সব মালামাল পুড়ে যাওয়ায় তারা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এবং নতুন করে ব্যবসা শুরু করা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন।
বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে টিম লিডার মাহফুজ রহমান বলেন, “রাত প্রায় ১টার দিকে ফার্নিচারের দোকানে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমাদের টিম আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।”
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ নির্ণয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com