1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

মেয়ের বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধার

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৮ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা এলাকায় বাসের চাপায় মায়া রানী (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) বিকাল পাঁচটার দিকে উপজেলার ঢাকা–বগুড়া মহাসড়কের চান্দাইকোনা আন্ডারপাস এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালের দিকে চান্দাইকোনা পূর্ব বাসস্ট্যান্ড পার হওয়ার সময় বগুড়াগামী ‘অরিন ট্রাভেল’ নামের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে রায়গঞ্জ থানা ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

নিহত মায়া রানী বগুড়া জেলার গন্ড গ্রামের বাসিন্দা দিলিপ চন্দ্র মহন্তের স্ত্রী। তিনি মেয়ের বাড়ি, জামাতা প্রভাত মহন্তের চান্দাইকোনা হালদারপাড়া এলাকায় বেড়াতে এসেছিলেন। সেখানেই যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, “দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে। ঘাতক বাসটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com