1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে,মারধরের অভিযোগে মহাসড়ক অবরোধ দামুড়হুদায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের লক্ষ্মীপুরে দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত ঘাতক গণপিটুনিতে নিহত  যশোরে জমকালো আয়োজনে ‘বাংলাদেশ বুলেটিন’-এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইএমইআই পরিবর্তনের সরঞ্জামসহ ১৫৭ মোবাইল উদ্ধার,গ্রেপ্তার ৫  দৃশ্যপট সংবাদে সাড়া, রায়গঞ্জের শ্যামনাই-দুর্গাপুর সড়কে সংস্কারের ছোঁয়া” দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি চাকরির পেছনে না ছুটে খামার গড়ে সফল উদ্যোক্তা আব্দুল কুদ্দুস কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়  নাসিরনগরে প্রশাসনের অভিযান, খাস জমিতে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রামে জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর থানা যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৬২ Time View

 

 

পারভেজ রহমান,চট্টগ্রাম প্রতিনিধি 

 

দেশব্যাপী জামায়াত-শিবিরের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে বন্দরনগরী চট্টগ্রামে রাজপথ কাঁপিয়েছে বন্দর থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে নগরীর ১২ নম্বর পোর্ট কলোনী একাডেমি গেইট এলাকায় আয়োজিত এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

 

বিকাল ৫টায় ১২ নম্বর পোর্ট কলোনী একাডেমি গেইট থেকে শুরু হওয়া বিশাল এই বিক্ষোভ মিছিলটি পোর্ট কলোনী, ইস্ট কলোনী ও পূর্ব কলোনীসহ গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। মিছিলটি বন্দর নতুন মার্কেট প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

 

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সম্পাদক জনাব মিফতাহ উদ্দিন শিকদার টিটু। তিনি তার বক্তব্যে বলেন, “দেশব্যাপী জামায়াত-শিবিরের সৃষ্ট অস্থিরতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা আজ রাজপথে নেমেছি। জনগণের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় আমরা যেকোনো মূল্যে এই নৈরাজ্যের প্রতিবাদ চালিয়ে যাব।”

 

সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক জনাব সাজ্জাদ হোসেন সাজু। তিনি বলেন, “গণতন্ত্রবিরোধী শক্তি জামায়াত-শিবিরের কোনো অপতৎপরতা চট্টগ্রামবাসী মেনে নেবে না।”

 

সমাবেশে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ইমরান হোসাইন চৌধুরী বাবলু ও মোখলেসুর রহমান জাহিদ, বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের সভাপতি শাহদাত হোসেন, সহ-সভাপতি রিয়াজুল হাসান রাশেদ বাবুসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

 

কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট নেতাদের নিরলস পরিশ্রম এবং সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সাংগঠনিক শক্তির প্রদর্শনী ছিল আজকের মিছিলে লক্ষ্যণীয়। আয়োজকদের দাবি, আজকের এই কর্মসূচির মাধ্যমে চট্টগ্রামের রাজপথে এক শক্তিশালী বার্তা প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com