1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কিংবদন্তি ওয়াসিম আকরাম ও ট্রেন্ট বোল্টকে ছুঁলেন মোস্তাফিজ শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা তাড়াশে বিদ্যুৎ বিল বকেয়া আড়াই কোটি টাকা,৬৫ গ্রাহকের বিরুদ্ধে মামলা ‘আ.লীগকে সরাতে ছত্রিশ দিন লাগলেও বিএনপিকে সরাতে ৩৬ ঘণ্টাও লাগবে না’ বগুড়ার শেরপুর থানায় ডিউটি অফিসার নারী এসআইকে ‘ম্যাডাম’ ডাকায় যুবক আটক তাড়াশে মাটি কাটায় ৪ ট্রাক জব্দ, চালকদের কারাদণ্ড প্রতিটি সোনালী শীষে যেন কৃষকের স্বপ্ন  অদম্য ত্যাগ ও আপসহীন নেতৃত্ব, চট্টগ্রাম মহানগর যুবদলের নেতৃত্বে টিটুকে দেখতে চায় তৃণমূল ৩০০ টাকায় ১০ ঘণ্টা খাটুনি, শেষ হয় না রূপসীদের জীবনযুদ্ধ যুবককে থাপ্পর দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিন্দার ঝড়

অদম্য ত্যাগ ও আপসহীন নেতৃত্ব, চট্টগ্রাম মহানগর যুবদলের নেতৃত্বে টিটুকে দেখতে চায় তৃণমূল

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৫ Time View

 

প্রতিবেদক,পারভেজ রহমান ,চট্টগ্রাম থেকে –

 

ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে চট্টগ্রাম মহানগর যুবদলের রাজপথে থাকা পরীক্ষিত এবং আপসহীন নাম মিফতাহ উদ্দিন শিকদার টিটু। ছাত্ররাজনীতির হাত ধরে রাজনীতিতে আসা এই নেতা বিগত ১৭ বছর ধরে চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সম্পাদক হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগের শাসনামলে চরম প্রতিকূলতা, রাষ্ট্রীয় নির্যাতন, মামলা-হামলা এবং অভাব-অনটনকে উপেক্ষা করেও দলীয় আদর্শ থেকে বিন্দুমাত্র বিচ্যুত হননি তিনি।

 

স্বৈরাচারী সরকারের আমলে চট্টগ্রামের রাজপথে আন্দোলন-সংগ্রামে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন মিফতাহ উদ্দিন শিকদার টিটু। দলের দুর্দিনে যখন অনেকেই পিছু হটেছিলেন, তখনও তিনি রাজপথে সক্রিয় ছিলেন। শত নির্যাতন সহ্য করেও মহানগর যুবদলের সাংগঠনিক কার্যক্রমে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তৃণমূল নেতাকর্মীদের কাছে তিনি একজন আস্থার প্রতীক, যিনি সংকটে-সময়ে সব সময় পাশে ছিলেন।

 

আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে যে নতুন কমিটি গঠিত হতে যাচ্ছে, সেখানে মিফতাহ উদ্দিন শিকদার টিটুকে চট্টগ্রাম মহানগর যুবদলের গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় ওয়ার্ড, থানা ও মহানগর পর্যায়ের তৃণমূল নেতাকর্মীরা। সাধারণ কর্মীদের অভিমত, একজন নিবেদিতপ্রাণ ও অভিজ্ঞ নেতা হিসেবে টিটুর এই পদপ্রাপ্যতা দলের সাংগঠনিক শক্তিকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে।

 

চট্টগ্রামের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা জানান, “যারা দলের চরম দুঃসময়ে রাজপথে থেকেছেন, তাদের মূল্যায়ন করা এখন সময়ের দাবি। মিফতাহ উদ্দিন শিকদার টিটু শুধু একজন নেতা নন, তিনি নেতাকর্মীদের অভিভাবক হিসেবেও কাজ করেছেন। আমরা তাকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করতে দেখতে চাই, যাতে তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যুবদল আরও গতিশীল হতে পারে।”

 

 

তরুণ ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয়ে আগামীর যুবদলকে আরও শক্তিশালী এবং ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে চান মিফতাহ উদ্দিন শিকদার টিটু। তৃণমূলের এই ভালোবাসায় সিক্ত হয়ে তিনি দলের হাই কমান্ডের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। তার অনুসারীদের প্রত্যাশা, দলের ত্যাগী ও পরীক্ষিত এই নেতাকে মূল্যায়ন করে চট্টগ্রাম মহানগর যুবদলকে আরও সুসংগঠিত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com