1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সবুজ ভূঞাপুর গড়ার প্রত্যয়ে ১৬২ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ বিতরণ তাড়াশ শিক্ষা অফিসারের বিদায়  যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চুয়াডাঙ্গায় সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে,মারধরের অভিযোগে মহাসড়ক অবরোধ দামুড়হুদায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের লক্ষ্মীপুরে দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত ঘাতক গণপিটুনিতে নিহত  যশোরে জমকালো আয়োজনে ‘বাংলাদেশ বুলেটিন’-এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইএমইআই পরিবর্তনের সরঞ্জামসহ ১৫৭ মোবাইল উদ্ধার,গ্রেপ্তার ৫  দৃশ্যপট সংবাদে সাড়া, রায়গঞ্জের শ্যামনাই-দুর্গাপুর সড়কে সংস্কারের ছোঁয়া”

বিদেশিদের হাতে দেওয়া হচ্ছে না, দেশের প্রধান বন্দর

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৬৭ Time View

 

 

পারভেজ রহমান,চট্টগ্রাম প্রতিনিধি 

 

 

চট্টগ্রাম বন্দর কোনো বিদেশি অপারেটরের হাতে তুলে দেয়ার পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

 

বুধবার (২২ এপ্রিল) সংসদে লক্ষ্মীপুর-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো: শাহাদাত হোসেনের টেবিলে উত্থাপিত তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

নৌ-পরিবহন মন্ত্রী বলেন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ) অথবা সরকার কর্তৃক জারি করা অথবা অনুমোদনকৃত ক্ষেত্রে শুধু বন্দরের টার্মিনাল পরিচালনার লক্ষ্যে অপারেটর নিয়োগ করা হয়। এক্ষেত্রে দেশী এবং বিদেশী উভয় ধরনের অপারেটর বিবেচনা যোগ্য।

 

তিনি বলেন, বর্তমানে বন্দরের আধুনিকায়ন এবং দেশের আমদানি-রফতানি বাণিজ্যের অব্যাহত অগ্রগতির সাথে তাল মিলিয়ে বন্দরের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দেশী-বিদেশী অপারেটর দ্বারা বন্দরের বিভিন্ন টার্মিনাল পরিচালনা করা হচ্ছে। যেমন, বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) বিদেশী অপারেটর দ্বারা পরিচালনা করা হচ্ছে।

 

এ ছাড়া, কর্ণফুলি নদীর ডান তীরে লালদিয়া চর নামক স্থানে লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য পিপিপি পদ্ধতিতে ডেনমার্কস্থ মার্কস গ্রুপের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস বিভি’র সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com