1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১১ Time View

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

 

সারাদেশের ন্যায় সিরাজগঞ্জে শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের ভিড়ের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তীব্র তাপদাহ উপেক্ষা করে অনেক অভিভাবক দীর্ঘ সময় বাইরে অপেক্ষা করেন, যা তাদের জন্য বাড়তি কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।

 

 

 

এ পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন সিরাজগঞ্জের কৃতি সন্তান, সমাজসেবক ও ব্যবসায়ী হাজী মো. আব্দুস সাত্তার। তিনি নিজ অর্থায়নে পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের মাঝে সুপেয় পানির বোতল ও স্যালাইন বিতরণের ব্যবস্থা করেন।

 

 

 

 

তার উদ্যোগে পরিচ্ছন্নতা টিমের কর্মীরা শহরের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে গিয়ে অভিভাবকদের হাতে হাতে পানি ও স্যালাইন পৌঁছে দেন। এ সময় বিএল স্কুল, সালেহা স্কুল, জ্ঞানদায়িনী স্কুল, হৈমবালা স্কুল, সবুজ কানন স্কুল, ভিক্টোরিয়া স্কুল ও টেকনিক্যাল স্কুলসহ একাধিক কেন্দ্রে প্রায় ১২০০ বোতল পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

 

 

 

হাজী মো. আব্দুস সাত্তারের এই মানবিক উদ্যোগে উপস্থিত অভিভাবকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় সুশীল সমাজও তার এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন। তীব্র গরমের মধ্যে এমন সহায়তা অভিভাবকদের জন্য স্বস্তি বয়ে এনেছে বলে জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com