1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ

ডিজেলের মূল্যবৃদ্ধির পর ভাড়া সমন্বয়ের দাবি,চট্টগ্রাম পরিবহন মালিক সমিতি

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৫ Time View

 

 

পারভেজ রহমান,চট্টগ্রাম প্রতিনিধি

 

ডিজেলের মূল্যবৃদ্ধির পর ভাড়া সমন্বয়ের দাবি জানিয়েছেন চট্টগ্রামের সড়ক পরিবহন মালিক সমিতি । সোমবার (২০ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক সমিতির এক জরুরি সভায় এই দাবি জানানো হয়।

 

সভায় পরিবহন খাতে ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে এমনটা জানিয়ে মালিকরা লোকসানের মুখে পড়ছেন বলে উল্লেখ করা হয়। নেতৃবৃন্দ বলেন,  ডিজেল ছাড়াও টায়ার, লুব্রিকেন্টসহ বিভিন্ন যন্ত্রাংশের দাম বৃদ্ধিতে মালিকদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। বর্তমান ভাড়া কাঠামো দিয়ে এই ব্যয় সামাল দেওয়া সম্ভব হচ্ছে না।

 

কেন্দ্রীয় নির্দেশনার আলোকে বাস্তবসম্মত হারে ভাড়া বৃদ্ধি এখন সময়ের দাবি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

 

সভায় কাপ্তাই-চট্টগ্রাম সড়কে সাম্প্রতিক গাড়ি পোড়ানো ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। নেতারা বলেন, এই ধরনের ঘটনা পরিবহন খাতে অস্থিরতা তৈরি করছে এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

 

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি প্রফেসর কফিল উদ্দিন। সঞ্চালনায় ছিলেন সংগঠনটির অতিরিক্ত মহাসচিব আহাসান উল্লাহ চৌধুরী।

 

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মোরশেদুল আলম কাদেরী, যুগ্ম সম্পাদক মো. শওকত আলী, মো. সৈয়দ হোসেন, মো. ফারুক খান, মোহাম্মদ আলাউদ্দিন, কাজী আনিসুর জামান সোহেল, এম মনসুর রহমান চৌধুরী, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ খুরশিদ আলম, মোহাম্মদ রাশেদ, এয়ার মোহাম্মদ, মোহাম্মদ আখতারুজ্জামান, মোহাম্মদ ইমরান হোসাইন, সুজন বিশ্বাস, মোহাম্মদ ইসহাক চৌধুরী, মোবারক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com