1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরিজ হার এড়াতে দ্বিতীয় ম্যাচে সহজ জয়ে সমতায় বাংলাদেশ সংরক্ষিত আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন ৩৬ জন রংপুরে সিজারের পর পেটে  গজ রেখে সেলাইয়ের অভিযোগ সংরক্ষিত নারী আসনে সংখ্যালঘু সম্প্রদায় থেকে বিএনপির মনোনয়ন পেলেন যারা বিশ্বের বিভিন্ন দেশে নানা ধরনের সংস্কৃতি থাকে,দেশে মবের সংস্কৃতি দেখলাম : সংসদে রুমিন ফারহানা ১১ দলীয় ঐক্যের সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ডিজেলের মূল্যবৃদ্ধির পর ভাড়া সমন্বয়ের দাবি,চট্টগ্রাম পরিবহন মালিক সমিতি সংরক্ষিত আসনেও মনোনয়ন পেলেন না কণ্ঠশিল্পী কনকচাঁপা অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান কর্মসূচি ব্যাহত হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জ মহাসড়কে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

পানিস্বল্পতা ও প্রজনন মৌসুম শুরু হওয়ায় কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি 

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১১ Time View

 

 

 

পারভেজ রহমান,চট্টগ্রাম প্রতিনিধি 

 

পানিস্বল্পতা ও প্রজনন মৌসুম শুরু হওয়ায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম মিঠাপানির কৃত্রিম জলাশয় কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন। আগামী ২৪ এপ্রিল দিবাগত রাত ১২টা থেকে কার্যকর থাকবে এ নিষেধাজ্ঞা। হ্রদে কার্প জাতীয় মাছের সুষ্ঠু প্রাকৃতিক প্রজনন ও বিকাশের স্বার্থে এই নিষেধাজ্ঞা জারি করেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী।

 

সোমবার রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ‘কাপ্তাই হ্রদ হতে মৎস্য আহরণ ও বাজারজাতকরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত সভা’য় এই সিদ্ধান্ত নেয়া হয়। এসময় পর্যন্ত কাপ্তাই হ্রদের মাছ শিকার, পরিবহন ও বাজারজাতকরণও নিষিদ্ধ থাকবে।

 

সভায় মৎস্য গবেষণা ইন্সটিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইশতিয়াক হায়দার, মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটির ব্যবস্থাপক ফয়েজ আল করিম, চট্টগ্রাম অঞ্চলের সহকারী নৌ পুলিশ সুপার আবু মো. দিলওয়ার হাসান ইনাম, রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দীন চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, জেলে ও মৎস্যজীবী প্রতিনিধিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

মূলত, কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি, হ্রদে অবমুক্ত করা পোনা মাছের বৃদ্ধি, মাছের প্রাকৃতিক পজনন নিশ্চিতকরণসহ হ্রদের প্রাকৃতিক পরিবেশ ও মৎস্য সম্পদ বৃদ্ধির সহায়ক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছর কাপ্তাই হ্রদে তিন মাস মাছ শিকার বন্ধ রাখা হয়।

 

হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞাকালীন মৎস্য আহরণের ওপর নির্ভরশীল প্রায় ২৬ হাজার জেলেকে বিশেষ ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেয়া হয়ে থাকে।

 

রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, ‘আগামী ২৪ এপ্রিল রাত ১২টার পর থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা কার্যকর হবে। ২৫ এপ্রিল বিকাল ৪টার পরে যেকোনো প্রকার মৎস্য পরিবহন ও বাজারজাতসহ অন্যান্য কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com