1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ পাকিস্তান বলছে,বল এখন ইরানের কোর্টে সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ থাকবে জামিন পেলেন শিশুসহ যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ কুষ্টিয়ায় ২০২৫ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ  তানোরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সপ্তম মৃত্যু বার্ষিকী পালন রায়গঞ্জে প্রথম দিনে বাংলা ১ম পত্র পরীক্ষায় ১৩৭ শিক্ষার্থী অনুপস্থিত

৭ লাখ ৬৭ হাজার শিশুর জন্য হাম-রুবেলার টিকা

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৫ Time View

 

 

পারভেজ রহমান,চট্টগ্রাম প্রতিনিধি

 

 

২০ মে থেকে আনুষ্ঠানিকভাবে চট্টগ্রামে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬, এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় মোট ৭ লাখ ৬৭ হাজার ৯৫২ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়।

 

রোববার (১৯ এপ্রিল) সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই কর্মসূচিতে লক্ষ্যমাত্রাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে।

 

যার মধ্যে বিদ্যালয়ের শিক্ষার্থী লক্ষ্যমাত্রা ১ লাখ ৫১ হাজার ৭৫৫ জন এবং কমিউনিটি পর্যায়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ১৬ হাজার ১৯৭ জন শিশু। ক্যাম্পেইনটি ২০ মে থেকে শুরু হয়ে ১০ জুন পর্যন্ত মোট ১১টি কার্যদিবসে পরিচালিত হবে।

 

এই সময়ে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে ১ ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। যদি কোনো শিশু আগে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় হামের টিকা পেয়ে থাকে, তবুও তাকে এই বিশেষ ক্যাম্পেইনে পুনরায় টিকা দিতে হবে।

 

চট্টগ্রামের ১৫টি উপজেলার মোট ২০০টি ইউনিয়ন এবং ৬০০টি ওয়ার্ডে এই টিকাদান কার্যক্রম চলবে। মাঠ পর্যায়ে টিকা প্রদানের জন্য মোট ৪ হাজার ৮১৫টি কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এই বিশাল টিকাদান কর্মসূচি সফল করতে জেলায় ৯২৯ জন মাঠ কর্মী, ৫২৪ জন সিএইচসিপি এবং ৩৭১ জন মেডিক্যাল অফিসার নিয়োজিত থাকবেন।

 

ক্যাম্পেইন সম্পর্কে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক ও বিপজ্জনক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। এই রোগ এবং এর জটিলতা থেকে শিশুদের বাঁচাতে সঠিক সময়ে টিকা দেওয়া অত্যন্ত জরুরি। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া।

অসুস্থ বা হাসপাতালে ভর্তি থাকা শিশুদের সুস্থ না হওয়া পর্যন্ত টিকা দেওয়া যাবে না এবং অভিভাবকের ইচ্ছার বিরুদ্ধে কোনো শিশুকে টিকা প্রদান করা হবে না। নিয়মিত ইপিআই টিকাদান কার্যক্রমের পাশাপাশি এই বিশেষ ক্যাম্পেইনটি চলবে যাতে কোনো শিশুই সুরক্ষার বাইরে না থাকে। অভিভাবকদের সুবিধার্থে অনলাইনে নিবন্ধনের ব্যবস্থাও রাখা হয়েছে (vaxepi.gov.bd), যার মাধ্যমে তারা টিকার কার্ড সংগ্রহ করতে পারবেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com