1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে বোরো ক্ষেতে নেক ব্লাস্টের থাবা—ছত্রাকনাশকেও মিলছে না প্রতিকার রায়গঞ্জে ১০ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত শতবর্ষী নরেন্দ্র নাথ ৫ টাকায় ১২০ কিলোমিটার চলে রতনের মোটরসাইকেল কুড়িগ্রামে ১০ চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার তাড়াশে মসজিদের একটি বিবাদমান পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৮ রাজশাহী চেম্বার নির্বাচনে ইমাম মেহেদীর বিশাল জয়: ব্যবসায়ীদের আস্থার  বিশ্ববাজারে দ্বিগুণ হলেও দেশে তেলের দাম সামান্য বেড়েছে দেশের একমাত্র ডিএপি সার কারখানা বন্ধ ঘোষণা রায়গঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি

তাড়াশে মসজিদের একটি বিবাদমান পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৮

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১১ Time View

 

তাড়াশ( সিরাজগঞ্জ )প্রতিনিধি 

 

 

এদিন রাতে মসজিদ কমিটির সভাপতি আলহাজ মো. আলতাফ হোসেন তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি পূর্বের সিদ্ধান্ত মতো জোরপূর্বক মাছ ধরার প্রতিবাদে রোববার দুপুরের দিকে একটি মানববন্ধনের আয়োজন করেন মসজিদ কমিটি ও গ্রামবাসী।

 

 

এ সময় আব্দুর রাজ্জক গং এর নেতৃত্বে তাদের লোকজন ঘটনাস্থলে গিয়ে মানববন্ধন বন্ধ করার জন্য বলেন। এ নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

 

 

ঘণ্টাব্যাপী সংঘর্ষে মো. ইদ্রিস হোসেন, ইলিয়াস হোসেন, জফের হোসেন, মোছা. লিপি খাতুন, মো. শরিফুল ইসলাম, মো. আসাদুল ইসলাম, মো. শাহাদাৎ হোসেন, মো. সুলতান, এনামুল হক, নাজমুল হোসেন, আব্দুল মজিদ, আব্দুস সালামসহ উভয় পক্ষের অন্তত ১৮ জন গুরুতর আহত হন।

গাবরগাড়ী জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ মো. আলতাফ হোসেন বলেন, মসজিদ কমিটি পুকুরে মাছ আবাদ করেছেন। মাছ বিক্রি করে মসজিদের উন্নয়ন করা হয়। কিন্তু এনামুল ও রাজ্জাকের লোকজন ক্ষমতার দাপটে মাছ বিক্রি করে পকেটস্ত করছে। যা অন্যায়। এর প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করেছিলাম। কিন্তু আব্দুর রাজ্জাক গংরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের লোকজনের ওপর হামলা করেন। শুধু তাই নয় অনেকের ঘর-বাড়ি ভেঙে দিয়েছে তারা। আমরা এ ঘটনার সঠিক বিচার দাবি করছি।

 

 

এ বিষয়ে মোবাইলে আব্দুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আহত লোকজনের চিকিৎসা নিয়ে ব্যস্ত আছি। পরে কথা বলব।

 

 

তাড়াশ থানার তদন্ত (ওসি) মো. শাহ আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ মামলা করতে থানায় আসেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com