1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে ‘মরার ওপর খাঁড়ার ঘা’ বলে মন্তব্য :সংসদের বিরোধী দলীয় নেতা

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৯ Time View

ন্যাশনাল ডেস্ক
whatsapp sharing button
copy sharing button

 

জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে ‘মরার ওপর খাঁড়ার ঘা’ বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।

 

 

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তকে ‘খুবই দুঃখজনক’ বলেও উল্লেখ করেন।

 

 

 

 

পোস্টে তিনি লেখেন, ‘বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমে আসছে, তখন বাংলাদেশে দর সমন্বয়ের নামে আগামীকাল থেকে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এটি খুবই দুঃখজনক।’

 

 

তিনি আরও বলেন, ‘জনজীবনে এমনিতেই মানুষ জীবনযাত্রার ব্যয় নির্বাহে হাঁসফাঁস করছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে এটি হবে মরার ওপর খাঁড়ার ঘা।’

 

 

এর আগে, শনিবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার।

 

 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অকটেন ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা, ডিজেল ১১৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com