1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঘাস কাটতে গিয়ে শেয়ালের কামড়ে প্রাণ গেল নারীর রোনালদোর পথেই হাটলেন মেসি রাতের আঁধারে মসজিদের পুকুরে বিষ দিয়ে মাছ মেরে নিলেন দুই বিএনপি নেতা এখন পর্যন্ত কোন জয়ের দেখাই পায়নি মোস্তাফিজবিহীন কেকেআর শাহজাদপুর একটি বায়োগ্যাস প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় ২ জন দগ্ধ উল্লাপাড়ায় চাঁদাবাজি বন্ধে হুশিয়ারী দিলেন সংসদ সদস্য নিজের ব্যবহার করা অস্ত্রের গুলিতে পুলিশ নিহত ছাত্রদল নেতার নেতৃত্বে থানায় হামলা, ভিডিও করায় পুলিশের ফোন ভাংচুর গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা উদ্বোধন  বন্দর শ্রমিকদের অকৃত্রিম বন্ধু কামরুল হাসান চৌধুরী: সিবিএ নির্বাচনে উন্নয়নের নতুন প্রত্যাশা

উল্লাপাড়ায় চাঁদাবাজি বন্ধে হুশিয়ারী দিলেন সংসদ সদস্য

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১১ Time View
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৌর এলাকার বিভিন্ন সড়কে যানবাহন থেকে টোকেন দিয়ে অভিনব কৌশলে চাঁদাবাজি শুরু করেছে এক শ্রেণীর চাঁদাবাজ। শনিবার সকালে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এক সংক্ষিপ্ত সমাবেশে চাঁদাবাজি বন্ধ করতে চাঁদাবাজদের কঠিন হুশিয়ারী দিলেন ৬৫-সিরাজগঞ্জ ৪ আসনের জাতীয় সংসদ সদস্য  মাওলানা রফিকুল ইসলাম খান। এ সময় উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ ওই সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, উল্লাপাড়াকে চাঁদাবাজিমুক্ত করা আমার নির্বাচনী অঙ্গীকার। পৌর শহরের ভেতরে নির্ধারিত বাস টার্মিনাল ছাড়া অন্য কোথাও কোনো যানবাহন থেকে চাঁদা নেওয়া যাবে না। কেউ যদি এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সাধারণ চালক ও শ্রমিকদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে আসবে এবং জনগণের আস্থা বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আঃ বারী, পরিবহনের শ্রমিকগণ ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com