1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
লিফটের গর্তে ফেলে হত্যা ঘাতক গ্রেফতার দুই কাতল মাছের দাম ৯১ হাজার টাকা রাশিয়ার জ্বালানি আমদানিতে নতুন করে যুক্তরাষ্ট্রের ছাড় পেল বাংলাদেশ দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : প্রতিমন্ত্রী পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু রায়গঞ্জে কৃষকের শ্যালো মেশিন চুরি, অটোচার্জার ভ্যানে উদ্ধার—২ জন আটক তাড়াশে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ রায়গঞ্জে জমি নিয়ে বিরোধ: ‘অবৈধ নামজারি চেষ্টার’ অভিযোগে সংবাদ সম্মেলন “কামারখন্দ প্রেসক্লাব নির্বাচন ২ মে-তিন পদে জমজমাট লড়াই” র‌্যাব-১২ অভিযানে উদ্ধার ৬ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা; ৫১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

লিফটের গর্তে ফেলে হত্যা ঘাতক গ্রেফতার

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১ Time View

 

 

পারভেজ রহমান,চট্টগ্রাম প্রতিনিধি 

 

চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোড মৌসুমি আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনের আটতলা থেকে লিফটের গর্তে ধাক্কা মেরে ফেলে এক কলেজ ছাত্রকে হত্যা করা হয়েছে । গত রোববার রাতে চকবাজার থানার মৌসুমি আবাসিক এলাকার একটি ভবনে এই হত্যা কান্ড ঘটেছে । এ ঘটনায় ভবনটির নিরাপত্তাকর্মী এনামুল হককে গ্রেফতার করেছে পুলিশ।

নিহতের নাম আশফাক কবির সাজিদ (১৭)। নিহত আশফাক কবির নগরের বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। সে বাকলিয়া ডিসি রোড কবরস্থানের পাশের একটি বাসায় ভাড়া থাকত বলে জানিয়েছে পুলিশ।

এই ব্যাপারে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। হত্যার কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বের জেরে ঘটনাটি ঘটেছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় নিহতের বাবা আবুল হাশেম সিকদার বাদী হয়ে গত মঙ্গলবার চকবাজার থানায় মামলা করেছেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহার এ জানা যায়, গত রোববার বিকেলে আশফাককে তার বন্ধু ফারদিন হাসান মুঠোফোনে কল দিয়ে বাকলিয়া এক্সেস রোডের মৌসুমি আবাসিক এলাকার মোড়ে ডেকে নিয়ে যায়। সেখানে কথা বলার সময় আইমন, অনিক, রানা, মাইকেল, ইলিয়াস, এনায়েত উল্লাহ ও মিসকাতুল কায়েসসহ একদল তরুণ ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে আশফাককে জোর করে নিয়ে যান।

একপর্যায়ে ওই তরুণদের হাত থেকে বাঁচতে আশফাক কৌশলে কাছের একটি নির্মাণাধীন ভবনে ঢুকে ভেতর থেকে গেট বন্ধ করে দেয়। এবং দৌড়ে আটতলায় উঠে যায়; কিন্তু হামলাকারীরা গেটে ধাক্কা দিলে ওই ভবনের নিরাপত্তাকর্মী এনামুল হক গেট খুলে দেন। পরে হামলাকারীরা ওপরতলায় উঠে আশফাককে মারধর করে। একপর্যায়ে তাকে আটতলা থেকে লিফটের ফাঁকা স্থানে ফেলে দেওয়া হয়।

গুরুতর আহত অবস্থায় আশফাককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আশফাকের বাবা আবুল হাশেম সিকদার বলেন, আমার ছেলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। কেন তাকে হত্যা করা হলো, সেটি দ্রুত তদন্ত করে বের করার আহবান জানান ।এবং আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com