1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে ‘ইউপি চেয়ারম্যান ফোরাম’গঠন “সেবার ব্রতে চাকরি” — বাংলাদেশ পুলিশে টিআরসি নিয়োগ কার্যক্রম শুরু নব্বই দশকের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জার বাবা আর নেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পেসার রুবেল হোসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে চীনের পাল্টা ঘোষণা টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাজ্যের ভিসা পেতে সমকামী সাজছেন অনেক অভিবাসীরা  ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লক্ষ টাকা ছিনতাই, গ্রেপ্তার ২ হোসেনপুরে বর্ষবরণে তাঁতীদলের ব্যতিক্রমী আয়োজন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পেসার রুবেল হোসেন

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১২ Time View

 

স্পোর্টস ডেস্ক

অবশেষে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পেসার রুবেল হোসেন। আজ বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজ থেকে বিষয়টি নিশ্চিত করেন তিনি। তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন ৩৬ বছর বয়সী এই পেসার।

এ প্রসঙ্গে রুবেল হোসেন বলেন, ‘আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম।’

 

এরপর ঘরোয়া ক্রিকেট প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে।’

 

এ সময় তার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান রুবেল। তিনি বলেন, ‘আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন এটা আমার বিশ্বাস।’

পোস্টের শেষে তিনি লিখেছেন, ‘অনেক ভালোবাসা সবার প্রতি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com