1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে ‘ইউপি চেয়ারম্যান ফোরাম’গঠন “সেবার ব্রতে চাকরি” — বাংলাদেশ পুলিশে টিআরসি নিয়োগ কার্যক্রম শুরু নব্বই দশকের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জার বাবা আর নেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পেসার রুবেল হোসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে চীনের পাল্টা ঘোষণা টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাজ্যের ভিসা পেতে সমকামী সাজছেন অনেক অভিবাসীরা  ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লক্ষ টাকা ছিনতাই, গ্রেপ্তার ২ হোসেনপুরে বর্ষবরণে তাঁতীদলের ব্যতিক্রমী আয়োজন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন

টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৭ Time View

 

অনলাইন ডেস্ক

 

মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান।

 

 

আজ বুধবার (১৫ এপ্রিল) ২০২৬ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন।

 

ম্যাগাজিনটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে তারেক রহমানের রাজনৈতিক যাত্রাকে নাটকীয় উত্থান হিসেবে বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়, লন্ডনে দীর্ঘদিন নির্বাসিত জীবন কাটানোর পর ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে তিনি বাংলাদেশের জাতীয় নেতৃত্বে আসেন।

 

 

আরও বলা হয়, ৫৭ বছর বয়সী এই নেতা দীর্ঘদিন বিরোধী রাজনীতিতে থাকার পর ধীরে ধীরে ‘অপেক্ষমাণ নেতা’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং দেশে ফেরার ১৭ বছর পর গত ফেব্রুয়ারিতে বিপুল ব্যবধানে নির্বাচনে জয়ী হন।

 

 

এতে আরও উল্লেখ করা হয়, তার দেশে ফেরার সময় তার মা ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। সে সময় জাতীয় ঐক্য গড়ার অঙ্গীকার করে পরিস্থিতি মোকাবিলা করেন তারেক রহমান।

 

 

ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরো অফিসের সম্পাদক ও ভূ-রাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com