1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ

প্রথমেই কেন জুলাই সনদে সই করোনি, প্রশ্ন প্রধানমন্ত্রীর

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ২৬ Time View

জুলাই সনদে বিএনপি সবার আগে স্বাক্ষর করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা পরে এ নিয়ে সরব হয়েছে, তাদের অবস্থান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে।

 

 

তিনি বলেন, প্রথমে সই করেছে বিএনপি। যারা নির্বাচনের পরে জুলাই সনদের জন্য গলা ফাটিয়ে ফেলল, তাদেরকে তো আমরা প্রশ্ন করতে পারি—এতই যদি তোমাদের দরদ হয়, তোমরা প্রথমেই কেন সই করলা না?

 

 

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে এবং দলটি তাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবে।

তিনি বলেন, ‘জুলাই সনদ যেদিন বিএনপি সই করে এসেছে, যেই সনদে অন্যরাও সই করেছে। আমরা দেখেছি এখন যারা বিরোধী দলে আছে, প্রথমবার তারা সই করবে কি করবে না, একটা দ্বিধাদ্বন্দ্ব। আর তাদের সঙ্গে আরেকটা দল আছে, তারা তো তখন সই-ই করেনি। তাদের দেখলাম নির্বাচনের পরে গিয়ে হঠাৎ করে তড়িঘড়ি করে সই করল।’

 

তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘কারা আবার অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে এবং স্বৈরাচারী প্রবণতা ফিরিয়ে আনতে চায়, সেসব বিষয়ে সজাগ থাকতে হবে।’

 

 

সংস্কার প্রসঙ্গে তারেক রহমান বলেন, দেশের সংস্কারের প্রস্তাব বিএনপিই প্রথম দিয়েছে। ২০১৬ সালে খালেদা জিয়ার নেতৃত্বে দলটি সংস্কারের রূপরেখা দেয় এবং পরে ২০২৩ সালে ৩১ দফা ঘোষণা করে। তিনি দাবি করেন, পরবর্তীতে গঠিত সংস্কার কমিশনের বেশিরভাগ প্রস্তাব বিএনপির ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

 

 

গণতান্ত্রিক চর্চার বিষয়ে তিনি বলেন, মতপার্থক্য থাকতেই পারে, তবে তা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। যুক্তি ও সংলাপের মাধ্যমেই সঠিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com