1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শ্বাসনালিতে দুধ আটকে প্রাণ গেল শিশুর রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করেন ভিপি এমপি আয়নুল হক রায়গঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ডিমলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন 

সিরাজগঞ্জে হামে আক্রান্ত ১০৪, হাসপাতালে ভর্তি ২৭

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৭৯ Time View

 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

 

সিরাজগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে চারজন হামের রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১০৪ জন হামে আক্রান্ত হয়েছে।

এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৭৭ জন। এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন ২৭ জন।

রোববার (১২ এপ্রিল) এসব তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন।

তিনি বলেন, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ২৭ জন রোগী ভর্তি রয়েছে।

এর মধ্যে শহীদ এম মনসুর আলী মেডিকেলে কলেজ হাসপাতালে ১৫ জন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ছয়, রায়গঞ্জে দুই, উল্লাপাড়া, শাহজাদপুর, বেলকুচি ও তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে ভর্তি রয়েছেন।

এদিকে সিরাজগঞ্জে ক্রমশই হামের প্রাদুর্ভাব বাড়তে থাকলেও এখন পর্যন্ত টিকাদান কর্মসূচি শুরু হয়নি।

আগামী ২০ এপ্রিল থেকে সিরাজগঞ্জের বিভিন্ন টিকাকেন্দ্রে হামের টিকা দেওয়া শুরু হবে বলে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com