1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন ফুয়েল কার্ডের জন্য মাথায় জেনারেটর নিয়ে হাজির কৃষক পৌরসভা নির্বাচনে এবার থাকবে না দলীয় প্রতীক মহেশপুরে মন্দিরের দানবাক্স ভেঙে চুরি, কিশোর আটক বগুড়া-৬ আসনে সর্বশেষ ফলাফলে এগিয়ে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা তাড়াশে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন এ দেশে কার্যক্রম পরিচালনা করুক: জামায়াত আমির ডা.শফিকুর রহমান  লালমনিরহাটের সাবেক এমপি রুমী গ্রেফতার আবু সাঈদ হত্যা মামলার দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন বগুড়া-৬ আসনে চলছে ভোট,অনেক কেন্দ্রে নেই ভোটার

পৌরসভা নির্বাচনে এবার থাকবে না দলীয় প্রতীক

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৪ Time View

জাতীয় সংসদে ‘স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন বিল-২০২৬’ পাসের মাধ্যমে পৌরসভা নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) কণ্ঠভোটে বিলটি পাস হয়।

 

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর পক্ষে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে বিলটি উত্থাপন করেন।

 

 

সরকারের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর, জবাবদিহিতামূলক ও সময়োপযোগী করতে ধারাবাহিকভাবে আইন সংশোধনের অংশ হিসেবেই এই বিল আনা হয়েছে।

তবে বিলটি পাসের সময় বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াকআউট করেন। বিরতির পর তারা পুনরায় অধিবেশনে যোগ দেন। এ সময় বিরোধীদলীয় সংসদ সদস্য হান্নান মাসুদ বলেন, “আওয়ামী লীগ খারাপ বলা হলেও ক্ষমতা ধরে রাখতে তাদের করা আইনই এখন গ্রহণযোগ্য হয়ে উঠছে।”

তিনি আরও অভিযোগ করেন, বিশেষ পরিস্থিতির অজুহাতে পূর্বে জারি করা অধ্যাদেশের ধারাবাহিকতায় নতুন এই আইন স্থানীয় সরকারের গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করছে এবং নির্বাচিত প্রতিনিধির পরিবর্তে প্রশাসক নিয়োগের পথ তৈরি করছে।

 

বিলটির বিরোধিতা করে সংসদে ওয়াকআউটের ঘোষণা দেন বিরোধীদলীয় সদস্য শফিকুর রহমান।

 

 

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত ৭২টি সংসদে বিল আকারে পাস হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com