1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন ফুয়েল কার্ডের জন্য মাথায় জেনারেটর নিয়ে হাজির কৃষক পৌরসভা নির্বাচনে এবার থাকবে না দলীয় প্রতীক মহেশপুরে মন্দিরের দানবাক্স ভেঙে চুরি, কিশোর আটক বগুড়া-৬ আসনে সর্বশেষ ফলাফলে এগিয়ে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা তাড়াশে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন এ দেশে কার্যক্রম পরিচালনা করুক: জামায়াত আমির ডা.শফিকুর রহমান  লালমনিরহাটের সাবেক এমপি রুমী গ্রেফতার আবু সাঈদ হত্যা মামলার দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন বগুড়া-৬ আসনে চলছে ভোট,অনেক কেন্দ্রে নেই ভোটার

বগুড়া-৬ আসনে সর্বশেষ ফলাফলে এগিয়ে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৭ Time View

 

বগুড়া প্রতিনিধি

 

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা শুরু করেছে জেলা নির্বাচন কমিশন। এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী, নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা।

 

 

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিকেলে উপনির্বাচনের মোট ১৫০টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১২৮টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬৬ হাজার ২৩৭ বেশি ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।

 

 

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, রেজাউল করিম বাদশা (বিএনপি) ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৮২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৫৮৬ ভোট।

 

 

অপরদিকে, ফুলকপি প্রতীকে আল আমিন তালুকদার পেয়েছেন ৩৬৮ ভোট।

 

জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই আসনে এবারের উপনির্বাচনে ৪২ দশমিক ৪৯ শতাংশ ভোট পড়েছে (পোস্টাল ব্যালট ব্যতীত)।

 

বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই কেন্দ্রগুলোতে গণনা শুরু হয়। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ক্রমান্বয়ে ফলাফল সংগ্রহ ও ঘোষণা করা হচ্ছে। শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com