1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন ফুয়েল কার্ডের জন্য মাথায় জেনারেটর নিয়ে হাজির কৃষক পৌরসভা নির্বাচনে এবার থাকবে না দলীয় প্রতীক মহেশপুরে মন্দিরের দানবাক্স ভেঙে চুরি, কিশোর আটক বগুড়া-৬ আসনে সর্বশেষ ফলাফলে এগিয়ে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা তাড়াশে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন এ দেশে কার্যক্রম পরিচালনা করুক: জামায়াত আমির ডা.শফিকুর রহমান  লালমনিরহাটের সাবেক এমপি রুমী গ্রেফতার আবু সাঈদ হত্যা মামলার দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন বগুড়া-৬ আসনে চলছে ভোট,অনেক কেন্দ্রে নেই ভোটার

বগুড়া-৬ আসনে চলছে ভোট,অনেক কেন্দ্রে নেই ভোটার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১১ Time View

 

ডেস্ক রিপোর্ট

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। তবে সকালের দিকে ভোটারের উপস্থিতি কম দেখা গেছে। কোনো কেন্দ্র ভোটের লাইন দেখা গেছে, আবার অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি একদমই ছিল না। তবে গ্রামের কেন্দ্রগুলোতে নারী ভোটারের উপস্থিতি ছিল।

 

 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণের প্রথম দেড় ঘণ্টায় কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে বলে আশা করছেন নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

সকাল থেকে শহরের বগুড়া জিলা স্কুল, প্রি-ক্যাডেট হাই স্কুল, বগুড়া সেন্ট্রাল হাই স্কুল, সূত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেউজগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাসনাজাহান উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রগুলোর সামনে কর্মীদের ভিড় থাকলেও সাধারণ ভোটারদের দীর্ঘ সারি চোখে পড়েনি।

 

 

প্রিসাইডিং কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, প্রথম এক ঘণ্টায় অনেক কেন্দ্রে ভোট পড়েছে প্রায় শতাধিক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় ভোটারদের মধ্যে আগ্রহ কিছুটা কম দেখা যাচ্ছে।

 

 

শহরের হাসনাজাহান উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আহমেদ আব্দুল্লাহ জানান, এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৬৮২ জন।

 

 

ভোটের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, সকাল থেকেই ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। প্রথম ৩০ মিনিটেই কয়েকশ ভোট কাস্ট হয়েছে। কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় ৩ পুলিশ সদস্যের পাশাপাশি ১৩ আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

 

 

রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম জানিয়েছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নির্বাচনী এলাকায় সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশের পাশাপাশি ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। বিজিবি সদস্যরা ১১ এপ্রিল পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবেন।

 

 

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এই আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। ১৫০টি কেন্দ্রের মধ্যে ৫৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এর মধ্যে ৫টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনা করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর তালিকায় রয়েছে সরকারি আজিজুল হক কলেজের পুরাতন ভবন, ভাণ্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ও করোনেশন ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র।

 

 

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নির্বাচিত প্রার্থী ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে বিএনপি ও জামায়াত প্রার্থীর পাশাপাশি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদারও প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। সূত্রঃ কালবেলা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com