1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন ফুয়েল কার্ডের জন্য মাথায় জেনারেটর নিয়ে হাজির কৃষক পৌরসভা নির্বাচনে এবার থাকবে না দলীয় প্রতীক মহেশপুরে মন্দিরের দানবাক্স ভেঙে চুরি, কিশোর আটক বগুড়া-৬ আসনে সর্বশেষ ফলাফলে এগিয়ে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা তাড়াশে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন এ দেশে কার্যক্রম পরিচালনা করুক: জামায়াত আমির ডা.শফিকুর রহমান  লালমনিরহাটের সাবেক এমপি রুমী গ্রেফতার আবু সাঈদ হত্যা মামলার দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন বগুড়া-৬ আসনে চলছে ভোট,অনেক কেন্দ্রে নেই ভোটার

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে থাকল পিএসজি

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১২ Time View

 

স্পোর্টস ডেস্ক

শিরোপা ধরে রাখার পথে চলতি মৌসেুমেও দুর্দান্ত গতিতে ছুটছে প্যারিস সেইন্ট জার্মেই। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বুধবার ঘরের মাঠে লিভারপুলকে ২-০ গোলে হারালো বর্তমান চ্যাম্পিয়নরা। খিচা কাভারাস্কেইয়ার জাদুকরী এক গোল আর দেজিরে দুয়ের লক্ষ্যভেদে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে থাকল পিএসজি।

 

 

নিজেদের মাঠে এদিন ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল পিএসজির। ১১ মিনিটেই লিড পায় লুইস এনরিকের দল। উসমানে দেম্বেলের সহায়তায় তরুণ তুর্কি দুয়ের নেওয়া শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। ব্যালন ডি’অর জয়ী দেম্বেলে নিজে গোল করার অন্তত তিনটি সহজ সুযোগ নষ্ট না করলে লিভারপুলের হারের ব্যবধান আরও বড় হতে পারত। এমনকি দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও বল গোলপোস্টের ওপর দিয়ে উড়িয়ে মারেন তিনি।

 

পিএসজিকে দুই গোলের লিড এনে দেন কাভারাস্কেইয়া। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে মাঠের বাঁ প্রান্ত থেকে একক নৈপুণ্যে বল নিয়ে বক্সে ঢোকেন তিনি। জাদুকরী পায়ের কারিকুরিতে ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠান এই জর্জিয়ান। এটি চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে তার অষ্টম গোল।

 

 

লিভারপুল গোলরক্ষক গিওর্গি মামারদাশভিলি অবশ্য বেশ কিছু দুর্দান্ত সেভ করে ব্যবধান বাড়তে দেননি। বিশেষ করে প্রথমার্ধের শেষ দিকে দুয়ের একটি জোরালো শট দারুণভাবে রুখে দেন তিনি।

 

 

পুরো ম্যাচ মোহাম্মদ সালাহকে বেঞ্চে বসিয়ে রাখা নিয়ে আলোচনা হচ্ছে। লিভারপুলের হয়ে শেষ মৌসুম কাটানো সালাহ সাম্প্রতিক সময়ে সেরা ছন্দে নেই। রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে কেনা স্ট্রাইকার আলেকজান্ডার ইসাক চোট কাটিয়ে ৭৮ মিনিটে মাঠে নামলেও দলের ভাগ্য বদলাতে পারেননি।

 

 

আগামী মঙ্গলবার লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ। ২০১৯ সালের সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৩-০ গোলে পিছিয়ে থেকেও ৪-০ ব্যবধানের জয়ে ফাইনাল খেলেছিল অলরেডরা। পিএসজির বিপক্ষে সেমিফাইনালের টিকিট পেতে হলে তেমন কোনো জাদুকরী প্রত্যাবর্তনেরই গল্প লিখতে হবে লিভারপুলকে। অন্যথায় আবারও ফাইনালে জায়গা করে নিবে পিএসজি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com