
বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে বাংলা বর্ষবরণ ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮এপ্রিল) সকাল ১১টা সময় উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় আসন্ন বাংলা নববর্ষকে সুষ্ঠু, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে বরণ করার লক্ষ্যে রাষ্ট্রীয় নির্দেশনা অনুসারে উপজেলা প্রশাসন, উপজেলা শিশু একাডেমি, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের গৃহীত কার্যক্রম, প্রস্তাবনা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, প্রাণী সম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাসুদ রানা,
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বাঘা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সুপ্রভাত, মাধ্যমিক শিক্ষা অফিসার,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আশরাফ আলী মলিন,পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন,সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি,উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা নাসরিন আকতার,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মমিনুল,আড়ানী ইউপি’র প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন,বাউসা ইউপি’র প্যানেল চেয়ারম্যান আঃ রহমান
সহ বিভিন্ন প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও প্রশাসনের সকল স্তরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।