1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে মাইকিংয়ে প্রতিবেশী যুবকের মৃত্যু সংবাদ শুনে মারা গেলেন বৃদ্ধ মাসে ৪–৫ লাখ টাকা আয় করছেন মোঃ সাইফ আহমেদ, আন্তর্জাতিক দর্শকের ফ্যানবেস বাড়ছে তুঙ্গে বাঘায় পহেলা বৈশাখ ও বর্ষবরণের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কালীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  বিলের জন্য নামাজের সময় দেরি করা যাবে না:স্পিকার ফিলিং স্টেশনে অগ্রাধিকার পাবে শিক্ষক-চাকরিজীবী ও সাংবাদিকরা শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে দেখছে সরকার:সংসদে প্রধানমন্ত্রী  মধ্যরাত থেকে যেসব এলাকায় বন্ধ হচ্ছে মোটরসাইকেল চলাচল দেশে আ.লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকবে, সংসদে বিল পাস জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি দিয়ে সংসদে বিল পাস

বিলের জন্য নামাজের সময় দেরি করা যাবে না:স্পিকার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৫ Time View

ন্যাশনাল ডেস্ক

জাতীয় সংসদে বিল পাস বা অন্যান্য কার্যক্রমের জন্য নামাজের সময় দেরি করা যাবে না বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

 

 

বুধবার (৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম দিনে তিনি এমন মন্তব্য করেন।

এছাড়াও বিলের জন্য নামাজ অপেক্ষা করতে পারে না উল্লেখ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাৎক্ষণিকভাবে নামাজের বিরতি ঘোষণা করেন।

 

 

এদিকে, অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোর ১৩টি বিল জাতীয় সংসদে পাস হয়েছে।

সকালের অধিবেশনে পাস হওয়া বিলগুলো হচ্ছে, ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬’, ‘সরকারি হিসাব নিরীক্ষা আইন, ২০২৬’, ‘প্রোটেকশন অ্যান্ড কনসারভেশন অব ফিস (এমেনমেন্ট) অ্যাক্ট, ২০২৬’, ‘শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর (সংশোধন) আইন, ২০২৬’ বিল সংসদে পাস করা হয়। ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাষণ কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’।

 

বিকেলে অধিবেশনে পাস হওয়া বিলগুলো হচ্ছে, ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ ‘জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা রহিতকরণ আইন, ২০২৬’, স্থানিক পরিকল্পনা আইন, ২০২৬’ এবং পরিত্যক্ত বাড়ি (সম্পূরক বিধানাবলী) আইন, ২০২৬।’

 

 

বিকেলে দ্বিতীয় দফায় পাস হওয়া বিলগুলে হচ্ছে, ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (সংশোধন) আইন, ২০২৬,’ ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬,’ ‘বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (রহিতকরণ) আইন, ২০২৬’ এবং ‘কোড অব সিভিল প্রসিডিউর (এমনমেন্ট) অ্যাক্ট, ২০২৬’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com