
শ্যামল হালদার,রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জ রায়গঞ্জের পাইকড়ায় মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্ত্তন অনুষ্ঠিত। শ্রী রাম কৃষ্ণ পরমহংসদেবের “প্রভুর উৎসব প্রভুই করেন, মানুষ উপলক্ষ্য মাত্র” এই আধ্যাত্মিক উক্তি মাধ্যমে বিশ্ব বাসীর কল্যাণ কামনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে।
গত ২ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীমদভগবদগীতা পাঠ ও মঙ্গল ঘট স্থাপনের মাধ্যমে কীর্ত্তনের অধিবাস শুরু হয়েছে। পূর্ব পাইকড়ায় মনোরঞ্জন রায়ের বাড়ির নিকটে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে ৬ দিন ব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত নাম সুধা পরিবেশন করেন বেলকুচির ভুবন মঙ্গল সম্প্রদায়, গোপালগঞ্জের শ্যামা সম্প্রদায়, কুষ্টিয়ার মা গৌরি সম্প্রদায়, গোপালগঞ্জের রাধা কুঞ্জ সম্প্রদায়, সিরাজগঞ্জের পাগলনাথ সম্প্রদায়, পাইকড়ার নন্দ গোপাল সম্প্রদায়। ৬ এপ্রিল সোমবার লীলা কীর্ত্তন পরিবেশন করবেন,শিবগঞ্জের উত্তম কুমার সাহা, কিশোরগঞ্জের মাধবী কৃষ্ণা,পাবনার সৈকত কুমার ঘোষ।
৮ এপ্রিল দধিমঙ্গল ও মহন্ত বিদায়ের মাধ্যমে ৬ দিন ব্যাপী ৩৩ তম অধিবেশন শেষ হবে বলে জানান আয়োজক কমিটি।