1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে মাদক, জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী র‍্যালি অনুষ্ঠিত বাবা-ছেলের একসঙ্গে জন্মদিন, দ্বিগুণ আনন্দে অপূর্বর পরিবার বিয়েতে ১০০ জনের বেশি অতিথি প্রতি ১০০০ টাকা ট্যাক্স! প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদে ধন্যবাদ ঢাকাস্থ নাসিরনগর ছাত্র কল্যাণ সমিতির ৩১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন শিক্ষার্থীদের শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হতে হবে: চসিক মেয়র ডা. শাহাদাত কর-সুদের চাপে রাজশাহীর আবাসন খাত বিপর্যস্ত সলঙ্গায় ডাকাত চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান,গ্রেফতার ১ মেহেদী স্মরনে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে মিলাদ ও শোকসভা অনুষ্ঠিত  আইটিইটির নির্বাচনে জিজি প্যানেলের নিরঙ্কুশ জয়, সভাপতি এনায়েত হোসেন

বিএনপির কাউন্সিল শিগগিরই : মির্জা ফখরুল

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৯৮ Time View

ন্যাশনাল ডেস্ক

 

বিএনপির কাউন্সিল শিগগিরই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘যত দ্রুত কাউন্সিলের দিকে যাওয়া যায়, সেই বিষয়ে আমরা চেষ্টা করব।’

 

 

শনিবার (৪ এপ্রিল) রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

 

কোরবানির ঈদের আগে কাউন্সিল হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘ঈদের আগে সম্ভব নয়। কয়েক মাস সময় লেগে যাবে।’

 

 

বৈঠকের বিভিন্ন বিষয় তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘বৈঠকে দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দলকে শক্তিশালী করতে দ্রুততম সময়ে কাউন্সিল করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে। পাশাপাশি সরকারের ৪৭ দিনের কর্মসূচি নিয়ে পর্যালোচনা ও মূল্যায়ন করা হয়েছে।’

 

 

এর আগে শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com