1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

ব্যাটিংয়ে নিস্প্রভ, বল হাতে জ্বলে উঠতে পারবেন তো মোস্তাফিজরা?

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৯ Time View

স্পোর্টস ডেস্ক

 

জয় দিয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মিশন শুরু করলেও দ্বিতীয় ম্যাচে খুব একটা সুবিধে করতে পারেনি লাহোর কালান্দার্স। আজ করাচি কিংসের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে মাত্র ১২৮ রান করতে সক্ষম হয়েছে লাহোর। এর ফলে করাচির জয়ের জন্য প্রয়োজন ১২৯ রান।

 

 

করাচি কিংসের বিপক্ষে আজও ব্যাট হাতে ভালো করতে পারেননি বাংলাদেশের দুই তারকা পারভেজ হোসেন ইমন এবং মোস্তাফিজুর রহমান। আউট হওয়ার আগে পারভেজ ১২ বলে করেছেন মাত্র ১২ রান। অন্যদিকে, শেষ মুহুর্তে মোস্তাফিজ ব্যাট করতে নামলে মাত্র ১ বল মোকাবেলা করার সুযোগ পেলে ১ রান করে অপরাজিত থাকেন।

 

 

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ রোবার দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নামে লাহোর। দুই ওপেনারের ওপেনিং জুটিতে এসেছে মাত্র ৩ রান। ২ বলে ১ রান করে বিদায় নেন ফখর জামান। টিকে থাকা মোহাম্মদ নাঈম ১২ বলে করেন ১৩ রান।

 

 

তিনে নেমে দলের হাল ধরেন আব্দুল্লাহ শফিক। কার্যকরী ব্যাটিংয়ে ২৪ বলে ৩৩ রানের ইনিংস খেলেন শফিক। দলের ৫৬ রানের মাথাতেই থামেন শফিক। পরের ওভারেই বিদায় নেন ইমন। ১২ বলে ১২ রান করেছেন পারভেজ ইমন।

 

বাকিরা কমবেশি ধুঁকেছেন। ৩০ বলে ২৮ রান করেছেন হাসিবউল্লাহ খান। এছাড়া সিকান্দার রাজা ২১ বলে করেন ১৯ রান। লেজের দিকের পাঁচ ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২৮ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে লাহোর কালান্দার্স।

 

 

করাচি কিংসের হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন মঈন আলী, মীর হামজা এবং অ্যাডাম জাম্পা। ১টি করে উইকেট নেন হাসান আলী, সালমান আঘা এবং আব্বাস আফ্রিদি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com