1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
এখন পর্যন্ত কোন জয়ের দেখাই পায়নি মোস্তাফিজবিহীন কেকেআর শাহজাদপুর একটি বায়োগ্যাস প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় ২ জন দগ্ধ উল্লাপাড়ায় চাঁদাবাজি বন্ধে হুশিয়ারী দিলেন সংসদ সদস্য নিজের ব্যবহার করা অস্ত্রের গুলিতে পুলিশ নিহত ছাত্রদল নেতার নেতৃত্বে থানায় হামলা, ভিডিও করায় পুলিশের ফোন ভাংচুর গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা উদ্বোধন  বন্দর শ্রমিকদের অকৃত্রিম বন্ধু কামরুল হাসান চৌধুরী: সিবিএ নির্বাচনে উন্নয়নের নতুন প্রত্যাশা চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু পাঁচলাইশে গাড়ি চুরি,চোরসহ গাড়ি উদ্ধার ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা কার্যক্রম

পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে রাজনীতি ছাড়লেন চট্টগ্রামের সেই আ. লীগ নেতা

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২৪ Time View

 

ডেস্ক

 

 

পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ ও হলফনামার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতি থেকে আজীবনের জন্য অবসরের ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছাবের আহমদ।

 

 

রোববার (২৯ মার্চ) স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে তিনি জানান, জীবনের বাকি সময় তিনি আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকবেন না। এর আগে গত ২৫ মার্চ চট্টগ্রাম আদালত ভবনের নোটারি পাবলিক কার্যালয়ে তিনি এ সংক্রান্ত হলফনামা সম্পাদন করেন।

 

হলফনামায় ছাবের আহমদ উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদেও ছিলেন। তবে এ পদ তিনি নিজে চাননি, জেলা পর্যায়ের নেতাদের সিদ্ধান্তে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বলে দাবি করেন।

 

 

তিনি আরও বলেন, সক্রিয় রাজনীতিতে তার অংশগ্রহণ ছিল সীমিত। শারীরিক অসুস্থতা ও মানসিক ক্লান্তির কারণে দলীয় দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব নয়। এ কারণে স্বেচ্ছায় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে অনিয়মের অভিযোগে আলোচিত হন ছাবের আহমদ। ওই ঘটনার পরও তিনি নির্বাচনে জয়ী হয়ে চেয়ারম্যান হন এবং পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পান।

 

 

২০২২ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হন তিনি। পরে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়।

 

 

ছাবের আহমদ গণমাধ্যমকে বলেন, ‘আমি আর কখনো রাজনীতি করব না। আওয়ামী লীগ, বিএনপি বা জামায়াত-কোনো দলের সঙ্গেই যুক্ত থাকব না। তবে মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কাজ চালিয়ে যাব।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com