1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সেমিফাইনালে বাংলাদেশ ইরান যুদ্ধ থামাতে একজোট হচ্ছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান রংপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, একই পরিবারের চারজন আহত কুড়িগ্রামে জ্বালানি সংকটে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন মিলছে না তেল নানির শখ পূরণ করলেন নানা,নাতনির ওজনের পরিমাণ কয়েন টাকা উপহার রায়গঞ্জে চাকরির প্রলোভন দেখিয়ে   টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে উধাও প্রতারক  বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যরাতে তেলের ডিপো পরিদর্শনে জ্বালানিমন্ত্রী সিরাজগঞ্জে মূল্য তালিকা ছাড়া তেল বিক্রি, জরিমান করলেন এসিল্যান্ড

মধ্যরাতে তেলের ডিপো পরিদর্শনে জ্বালানিমন্ত্রী

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৪ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি

মধ্যরাতে সিরাজগঞ্জে বাঘাবাড়ি ওয়েল ডিপো পরিদর্শনে গেলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

 

 

শুক্রবার (২৭ মার্চ) রাত ১২টার দিকে বাসা থেকে বের হন তিনি। প্রটোকলের দায়িত্বে থাকা পুলিশও জানতেন না মন্ত্রীর গন্তব্য কোথায়। সার্কিট হাউসে গিয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রওনা দেন।

 

তখনও কেউ বুঝতে পারেননি গন্তব্য কোথায়। গাড়ির বহর নিয়ে শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে বাঘাবাড়ী ওয়েল ডিপোতে রাত পৌনে ১টার দিকে পৌঁছান।

 

 

ডিপোর প্রধান ফটক বন্ধ ছিল। পুলিশের ডাকে ফটক খুলে দেন গেটম্যান। এরপর ডিপোর দায়িত্বে থাকা কর্মকর্তা খবর পেয়ে ঘুম থেকে উঠে গেটে চলে আসেন। এ সময় পায়ে হেঁটে ডিপো এলাকা ঘুরে দেখেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

 

 

পরিদর্শন শেষে তিনি বলেন, দেশে তেলের কোনো সংকট নেই। আমরা সবগুলো ডিপোতে তেল দিচ্ছি। ডিপো থেকে তেলও বের হচ্ছে। তেল বের হওয়ার পরও আমরা দেখছি হাহাকার—দেশে তেল নেই। এটা কীভাবে সুষম করা যায়, কীভাবে তেল দিলে এ ধরনের কথা আর কেউ না বলে সেসব বিষয়ে ডিপো ইনচার্জদের সঙ্গে আলোচনা করেছি। প্রত্যেক ইনচার্জকে নির্দেশনা দিয়েছি যেন প্রত্যেকটি পাম্পে তেল যায় এবং ঠিকমতো পৌঁছায়। আমি যেন না শুনি কোনো পাম্পে তেল যায়নি। কীভাবে করবে সেই নির্দেশনাও দিয়েছি। আশা করছি তারা এ নির্দেশনা পালন করবে এবং প্রত্যেক পাম্পে ঠিকমতো তেল যাবে।

 

 

তিনি আরও জানান, বাঘাবাড়ী অয়েল ডিপোতে কোনো সিন্ডিকেট কাজ করছে কিনা তা দেখা, চোরাকারবারি বন্ধ করা এবং পরিকল্পনা নির্ধারণের জন্যই মূলত গভীর রাতে ডিপো পরিদর্শন করা হয়। এ সময় মন্ত্রী সেনাবাহিনীর কর্মকর্তাদের ডিপো এলাকায় কোনো সিন্ডিকেট সক্রিয় আছে কিনা এবং কারা এর সঙ্গে জড়িত সে বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন।

 

 

প্রসঙ্গত, বাঘাবাড়ী অয়েল ডিপো থেকে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ২০টি জেলার পাম্পে তেল সরবরাহ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com