1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সেমিফাইনালে বাংলাদেশ ইরান যুদ্ধ থামাতে একজোট হচ্ছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান রংপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, একই পরিবারের চারজন আহত কুড়িগ্রামে জ্বালানি সংকটে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন মিলছে না তেল নানির শখ পূরণ করলেন নানা,নাতনির ওজনের পরিমাণ কয়েন টাকা উপহার রায়গঞ্জে চাকরির প্রলোভন দেখিয়ে   টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে উধাও প্রতারক  বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যরাতে তেলের ডিপো পরিদর্শনে জ্বালানিমন্ত্রী সিরাজগঞ্জে মূল্য তালিকা ছাড়া তেল বিক্রি, জরিমান করলেন এসিল্যান্ড

সিরাজগঞ্জে সাড়ে ৩শ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব : বিদ্যুৎমন্ত্রী

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১২ Time View

 

দৃশ্যপট ডেস্ক রিপোর্ট 

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী  এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিদ্যুতের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় বিশ্বস্ত সেক্টর হলো রিনিউবল এনার্জী। আমাদের সিরাজগঞ্জে রিনিউবল এনার্জী করার মতো প্রচুর জায়গা আছে। ভবিষ্যতে এখানে সাড়ে তিনশো মেগাওয়াট যাতে করতে পারি সেটি দেখে গেলাম। পরবর্তীতে এটা নিয়ে সেভাবেই কাজ করা হবে।

 

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের সয়দাবাদ ৬৮ মেগাওয়াট সোলার পার্ক পরিদর্শন শেষ সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

 

 

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য হচ্ছে কোন জমি খালি থাকবে না। সেখান থেকে যদি আমরা সৌর বিদ্যুৎ উৎপাদন করতে পারি সেই চেষ্টাই করবো।

 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তেলের কোন সমস্যা নেই। তবে আগে যে পেট্রোল পাম্পে দিনে এক লরি তেল লাগতো। এখন হঠাৎ করে ইরান যুদ্ধের কারনে মানুষ বেশী বেশী তেল সংগ্রহ করার চেষ্টা করছে। যার ফলে একটি পেট্রোল পাম্প সারা দিনে যে তেল বিক্রি করতো এখন দুই তিন ঘন্টাতেই সেই তেল বিক্রি হয়ে যাচ্ছে। পেট্রোল পাম্পের যে ধারন ক্ষমতা আছে সেটার যদি ব্যবহার বেশি হয়ে যায় তাহলে তো স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যাবে।

 

তিনি আরো বলেন, তেল সরবরাহ সবসময়ই আছে।  তবে হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ার মধ্যে দূর্নীতি আছে এবং কালোবাজারি হচ্ছে। সারা দেশেই সেটা ধরা পড়ছে। সারা দেশের জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে তারা এবিষয়ে মনিটরিং করছে।

 

এর আগে মন্ত্রী সিরাজগঞ্জ ৬৮ মেগাওয়াট সোলার পার্ক প্রকল্প এলাকা ঘুরে ঘুরে দেখেন। এরপর প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।

 

এ সময় নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, প্রকৌশলী হাসিবুল হাসান, সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান মো. শাহ আলম, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ ৬৮ মেগাওয়াট প্রকল্প পরিচালক তানবীর রহমান প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com