1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘শেখ মুজিব ৭ মার্চের ভাষণ জয় বাংলা, জয় পাকিস্তান বলে শেষ করেছিলেন’ পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হকের সংবর্ধনা ২৭ মার্চ প্রথমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বক্তব্যে শহীদ জিয়াউর রহমানের নাম বলেননি ইউএনও, ক্ষুব্ধ বিএনপি কোন দেশের ষড়যন্ত্রে বাংলাদেশ সৃষ্টি হয়নি: ইকবাল হাসান মাহমুদ টুকু নিঃসন্তান দম্পতিকে নির্যাতনে এলাকাবাসীর ক্ষোভ: দোষীদের গ্রেপ্তারের দাবি জাইমা রহমানকে নিয়ে হঠাৎ জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী ১৮ বছর পর কুচকাওয়াজের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন সলঙ্গায় ১৭৫ বোতল স্কাফসহ মাদক বিক্রেতা আটক

রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হকের সংবর্ধনা ২৭ মার্চ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১২ Time View
নিজস্ব প্রতিনিধি 
সিরাজগঞ্জের রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা নিয়ে গঠিত ৩ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হককে সংবর্ধনা দিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
আগামী ২৭ মার্চ (শুক্রবার) বিকেল ৩টায় উপজেলার নিমগাছী ধান হাটা চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ আদিবাসী ফোরাম, সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি সুকুমার বড়াইক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে—রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল খালেক পাটোয়ারী, তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শামছুল ইসলাম, তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি সরদার আফছার আলী, সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সেলিম জাহাঙ্গীর, নিমগাছি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল বারী তালুকদারসহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
এছাড়াও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
আয়োজকরা জানান, নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা জানাতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং অনুষ্ঠানকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে।
বাংলাদেশ আদিবাসী ফোরাম, সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র মাহাতো স্বাক্ষরিত এক আমন্ত্রণপত্রে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com