1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চান্দাইকোনা উচ্চ বিদ্যালয়ের ৯২ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত  সারা দেশের পেট্রোল পাম্প যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ষড়যন্ত্র করে দাঁড়িপাল্লাকে মেইনস্ট্রিমে আসতে দেয়নি : রফিকুল ইসলাম রায়গঞ্জে রাস্তা আটকে ব্যবসায়ী পিতা-পুত্রকে মারপিট: গ্রেফতার ১ মন্ত্রীকে ফোন করে অঝোরে কাঁদলেন এমপি মনিরুল হক প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ ঈদ আনন্দে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেড়িয়ে ভটভটি উল্টে কিশোর নিহত কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ বান্দরবানে ৪৩ পর্যটক নিয়ে খাদে পড়ল বাস

চান্দাইকোনা উচ্চ বিদ্যালয়ের ৯২ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
রোববার (২২ মার্চ) রাত ৯টায় চান্দাইকোনা এলাকার ৯২ ব্যাচের শিক্ষার্থী মো. শামীমের বাসভবনের নিচতলায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ৯২ ব্যাচের শিক্ষার্থী মো. লেলিন ফিরোজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আইনুল হক।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রাক্তন শিক্ষার্থীরা বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। দীর্ঘদিন পর একত্রিত হয়ে তারা পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং স্মৃতিচারণে মেতে ওঠেন।
পরে প্রধান অতিথি ভিপি আইনুল হকের হাতে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন—এনায়েত কবির সরকার (সিনিয়র জেলা ও দায়রা জজ, কুষ্টিয়া), ডা. আরিফ উদ্দিন খান (সহকারী অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, ঢাকা), আজমল হুদা মিঠু (উপ-পরিচালক, বিআইডব্লিউটিএ), লেলিন ফিরোজী (নাট্য অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব), বদরুজ্জামান (ব্যবসায়ী), নূরে আলম (প্রধান শিক্ষক), সীমা রানী ঘোষ ও ছন্দা রানী (সহকারী শিক্ষক), জাকি উল্লাহ (সাংবাদিক), দিলিপ, বাকি উর রহমান, প্রভাষক খন্দকার আসলাম, শরিফ হোসেন, শাহিন, সঙ্কর (ব্র্যাক কর্মকর্তা)সহ বিভিন্ন পেশার বন্ধুবান্ধব।

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com