1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চান্দাইকোনা উচ্চ বিদ্যালয়ের ৯২ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত  সারা দেশের পেট্রোল পাম্প যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ষড়যন্ত্র করে দাঁড়িপাল্লাকে মেইনস্ট্রিমে আসতে দেয়নি : রফিকুল ইসলাম রায়গঞ্জে রাস্তা আটকে ব্যবসায়ী পিতা-পুত্রকে মারপিট: গ্রেফতার ১ মন্ত্রীকে ফোন করে অঝোরে কাঁদলেন এমপি মনিরুল হক প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ ঈদ আনন্দে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেড়িয়ে ভটভটি উল্টে কিশোর নিহত কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ বান্দরবানে ৪৩ পর্যটক নিয়ে খাদে পড়ল বাস

রায়গঞ্জে রাস্তা আটকে ব্যবসায়ী পিতা-পুত্রকে মারপিট: গ্রেফতার ১

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১১ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রাস্তা অবরোধ করে এক ব্যবসায়ী পিতা ও তার পুত্রের ওপর হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রায়গঞ্জ থানায় ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে এক আসামিকে গ্রেফতার করেছে।

শনিবার (২১ মার্চ) রাতে উপজেলার পাঙ্গাশী ইউনিয়নের বেংনাই গ্রামে ঘটনাটি ঘটে। হামলায় গুরুতর আহত রজব আলী ও তার ছেলে নুরনবী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তারা বেংনাই গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মশলা ব্যবসায়ী ছেলেকে নিয়ে রজব আলী মিত্রতেঘরি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে ওঁৎ পেতে থাকা দেশীয় অস্ত্রে সজ্জিত দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা লায়।

হামলাকারীরা রাম দা, হাসুয়া, ফসকা, লোহার রড, বাঁশের ফালা ও কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে তাদের মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে আহত পিতা-পুত্র আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় রবিবার বেংনাই গ্রামের জয়নাল শেখের পুত্র মোঃ সেলিম শেখ (২৫) কে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com