শনিবার (২১ মার্চ) রাত আনুমানিক পৌঁনে ৯টায় দিকে উপজেলার ভাটকৈ-দেউলা রাস্তার ভাটকৈ খগেনের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় অন্তত ৫ জন গুরুত্বর আহত হয়েছেন। তৎক্ষাণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। তাদের সবার বাড়ি উপজেলার আমিরপুর গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের দিন উপজেলার আমিরপুর গ্রামের বিভিন্ন বয়সি যুবক ও কিশোর বন্ধুরা মিলে ভটভটি যোগে ঈদ আনন্দ করে ঘুরতে বের হয়েছিল। ভটভটিতে প্রায় ১৮ জন ছিলেন। ঘোরাফেরা শেষে রাত পৌঁনে ৯টায় দিকে বাড়ি ফেরার পথে ভাটকৈ-দেউলা রাস্তার ভাটকৈ খগেনের পুকুরপাড়ে পৌঁছালে ভটভটি উল্টে পুকুরে পড়ে যায়। এতে গুরুত্বর আহত হন ভটভটিতে থাকা অন্তত ৬ জন। তাদের মধ্যে মো. হৃদয় নামে কিশোরকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর আহতদের চিকিৎসার জন্য রাণীনগর ও নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবলু পাল বলেন, ভটভটি উল্টে পুকুরে পড়ে এক কিশোর মারা যাওয়ার কথা শুনেছি। আর আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।







