1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চান্দাইকোনা উচ্চ বিদ্যালয়ের ৯২ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত  সারা দেশের পেট্রোল পাম্প যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ষড়যন্ত্র করে দাঁড়িপাল্লাকে মেইনস্ট্রিমে আসতে দেয়নি : রফিকুল ইসলাম রায়গঞ্জে রাস্তা আটকে ব্যবসায়ী পিতা-পুত্রকে মারপিট: গ্রেফতার ১ মন্ত্রীকে ফোন করে অঝোরে কাঁদলেন এমপি মনিরুল হক প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ ঈদ আনন্দে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেড়িয়ে ভটভটি উল্টে কিশোর নিহত কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ বান্দরবানে ৪৩ পর্যটক নিয়ে খাদে পড়ল বাস

বান্দরবানে ৪৩ পর্যটক নিয়ে খাদে পড়ল বাস

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১৬ Time View

বান্দরবান প্রতিনিধি

 

বান্দরবানে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে গিয়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

 

 

রোববার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

 

 

এলাকাবাসী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সুয়ালক কেন্দ্রীয় জামে মসজিদের মাইক থেকে দুর্ঘটনার কথা জানিয়ে এলাকাবাসীকে সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এলাকাবাসী এসে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান।

 

 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে যোগ দেন। বাসটিতে চালক, সুপারভাইজার ও হেলপারসহ মোট ৪৩ জন আরোহী ছিলেন। যাত্রীরা বান্দরবানে ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

 

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আরিফ জানান, বাসে থাকা বেশিরভাগ পর্যটকই কমবেশি আঘাত পেয়েছেন। এদের মধ্যে ১৫ জনের আঘাত গুরুতর। সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে বলেন, দুর্ঘটনায় কেউ মারা যায়নি। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় বাসের আরোহীদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com