1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শহীদ মাইদুর রহমান হত্যাকাণ্ডের চার্জশিট প্রত্যাখ্যানের দাবিতে পোরশায় বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন নেত্রকোনায় ধনু নদে অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা সোনাহাট বন্দরে পোল্ট্রি দোকানের আড়ালে ইয়াবা বিক্রি, মাদক সম্রাজ্ঞী গেন্দি গ্রেফতার শিক্ষার আলো ছড়াতে গোপালপুরে ব্যতিক্রমী উদ্যোগ সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা, ভাই-বোন গ্রেপ্তার সরকারের ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের টার্গেট: বিদ্যুৎমন্ত্রী চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১ মাদক সেবনে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ভাই আইসিইউতে এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান কাজিপুরে বালুবাহী ট্রাক কেড়ে নিলো অটোভ্যান চালকের জীবন

কোন কাগজে খাবার মুড়িয়ে রাখা ভালো, জেনে নিন

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ১৪১ Time View

 

 

ডেস্ক

 

ঘরে কিংবা বাইরে; খাবার সংরক্ষণে আমরা প্রায়ই ভরসা রাখি নানা ধরনের কাগজের ওপর। বিশেষ করে গরম খাবার দীর্ঘক্ষণ ভালো রাখতে অনেকেই ব্যবহার করেন অ্যালুমিনিয়াম ফয়েল। তবে, সাম্প্রতিক সময়ে স্বাস্থ্য সচেতন মানুষের একটি বড় অংশ ধীরে ধীরে এ ফয়েল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এর বিকল্প হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে বাটার পেপার বা পার্চমেন্ট পেপার।

 

 

কিন্তু প্রশ্ন হলো, এই দুইয়ের মধ্যে কোনটি বেশি উপযোগী? চলুন জেনে নেওয়া যাক।

 

 

অ্যালুমিনিয়াম ফয়েলে খাবার মুড়িয়ে রাখার সুবিধা

 

 

গবেষকরা বলছেন, খাবার গরম রাখা এবং সংরক্ষণের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম ফয়েল দীর্ঘদিন ধরেই একটি নির্ভরযোগ্য উপাদান। এর সুবিধাগুলো হলো—

 

১. খাবার দীর্ঘক্ষণ গরম থাকে

 

 

রুটি, পরোটা কিংবা লুচির মতো খাবার গরম ও নরম রাখতে অ্যালুমিনিয়াম ফয়েল বেশ কার্যকর। এটি তাপ আটকে রাখতে সাহায্য করে।

 

 

২. গ্রিল বা বেকিংয়ে উপযোগী

 

 

চিকেন, মাছ বা বিভিন্ন সবজি গ্রিল করার সময় অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করলে রান্না সহজ হয় এবং স্বাদও ভালো থাকে।

 

 

৩. খাবার ভালো থাকে, ছত্রাকের ঝুঁকি কম

 

 

রুটি বা পাউরুটির মতো খাবার ফয়েলে মুড়ে রাখলে সহজে নষ্ট হয় না এবং ছত্রাক জন্মানোর সম্ভাবনাও কমে।

 

 

বাটার পেপারে খাবার মুড়িয়ে রাখার সুবিধা

 

 

বর্তমানে বাটার পেপার বা পার্চমেন্ট পেপার রান্নাঘরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে বেকিংয়ের ক্ষেত্রে। এর সুবিধাগুলো হলো—

 

 

১. বেকিংয়ে অপরিহার্য

 

 

কেক, কুকিজ কিংবা পেস্ট্রি বানানোর সময় বাটার পেপার ব্যবহার করলে খাবার পাত্রে লেগে যায় না এবং সহজে বেক করা যায়।

 

 

২. সহজে ব্যবহারযোগ্য

 

 

বিভিন্ন আকার ও মাপের বাটার পেপার বাজারে পাওয়া যায়। প্রয়োজন অনুযায়ী কেটে ব্যবহার করা যায়। তবে এটি খাবার দীর্ঘক্ষণ গরম রাখতে পারে না।

 

 

৩. র‍্যাপিংয়ে সুবিধাজনক ও পরিবেশবান্ধব

 

 

স্যান্ডউইচ, রোল বা র‍্যাপের মতো খাবার মুড়িয়ে রাখতে বাটার পেপার বেশ সুবিধাজনক। পাশাপাশি এটি পরিবেশবান্ধব হওয়ায় অনেকেই এটি পছন্দ করেন।

 

 

তাহলে কোনটি ব্যবহার করবেন?

 

 

অ্যালুমিনিয়াম ফয়েল না বাটার পেপার—কোনটি ভালো, তা নির্ভর করে মূলত আপনার প্রয়োজনের ওপর।

 

 

খাবার দীর্ঘক্ষণ গরম রাখতে বা গ্রিল করতে চাইলে অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করা ভালো। আর কেক, কুকিজ বেক করা কিংবা হালকা খাবার মোড়ানোর জন্য বাটার পেপার বেশি উপযোগী।

 

 

কাজেই, খাবারের ধরন ও ব্যবহারের উদ্দেশ্য বুঝে সঠিক উপকরণ বেছে নিলে যেমন খাবারের স্বাদ ও মান বজায় থাকবে, তেমনি স্বাস্থ্য সুরক্ষাও নিশ্চিত করা সম্ভব।

 

 

সূত্র : এই সময়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com