1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হলেন মাহফুজুর রহমান রিটন রায়গঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগে রায়গঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির মানববন্ধন বিএমইউজের রংপুর বিভাগীয় কমিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রংপুর বিভাগের সাংবাদিক ও মেধাবী সন্তানের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ ৩ দেশে মার্কিন সেনাদের ওপর ব্যাপক হামলা সালথায় বিএনপি নেতা আনোয়ার ঠাকুরের বাড়িতে ইফতার মাহফিল ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর নদীর নাম পরিবর্তন করে ‘খাল’ না করার দাবি সালথায় ঝুঁকিপূর্ণ নারানদিয়া সেতু: এক যুগ ধরে মরণফাঁদে চলাচল, আতঙ্কে ১০ হাজার মানুষ

রায়গঞ্জে ইফতার বিতরণে বাধা: শ্রমিক দল নেতার সব পদ স্থগিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৬ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জে ইফতার বিতরণ কর্মসূচিতে বাধা ও গোলযোগের অভিযোগে ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের এক নেতার সব দলীয় পদ স্থগিত করেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক চিঠিতে ঘুরকা ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেনের বিরুদ্ধে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, জেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুল করিম খান পাপ্পু আয়োজিত ইফতার বিতরণ কর্মসূচিতে বাধা সৃষ্টি ও গোলযোগের ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি কোনো দলীয় পরিচয় ব্যবহার করতে পারবেন না এবং দলীয় কোনো কর্মকাণ্ডেও অংশ নিতে পারবেন না।

স্থানীয় সূত্রে জানা যায়, ইফতার বিতরণ চলাকালে কিছু নেতাকর্মীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় শ্রমিক দল নেতা মুক্তার হোসেনের বিরুদ্ধে কর্মসূচিতে বাধা দেওয়া ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ ওঠে। পরে বিষয়টি দলীয়ভাবে পর্যালোচনা করে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বিষয়টি অবগতির জন্য জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক ও সদস্য সচিবের কাছেও অনুলিপি পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com