1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

ইফতারের বিরতি নেই, মুসলিম সতীর্থদের স্বার্থে ইনজুরির অভিনয়

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩ Time View

ডেস্ক

 

গোটা দুনিয়া জুড়ে মুসলিম ধর্মাবলম্বীরা পবিত্র রমজান মাস পালন করছে। একই সময়ে ব্যস্ত সূচিতে মগ্ন ক্রীড়াঙ্গন। বিশ্বের বিভিন্ন লিগে খেলার মাঝে ইফতারের জন্য বিরতি আছে, আবার কোথাওবা সেই সুযোগ নেই। তেমনই একটি প্রতিযোগিতা ফ্রান্সের লিগ ওয়ান। সেখানে ম্যাচের মাঝেই ইফতারের সময় হওয়ার পর এফসি নঁতে’র খ্রিষ্টান ধর্মাবলম্বী গোলরক্ষক অ্যান্থনি লোপেজ মুসলিম সতীর্থদের স্বার্থে ইনজুরির ভান ধরেন।

 

 

গত রোববার লিগ ওয়ানে এফসি নঁতে বনাম লে হাভরে এসি’র ম্যাচে এমন দৃশ্যের দেখা মেলে। ম্যাচের ৭৪তম মিনিটে ইফতারের সময় হয়ে যাওয়ায় লোপেজ বাম হ্যামস্ট্রিং চেপে ধরে মাঠে বসে পড়েন এবং অস্বস্তির ইঙ্গিত দেন। এতে চিকিৎসক দল মাঠে প্রবেশ করে এবং খেলা সাময়িকভাবে বন্ধ থাকে। সংক্ষিপ্ত বিরতি পেয়ে নঁতের একাধিক মুসলিম ফুটবলার টাচলাইনে গিয়ে পানি ও খেজুর খেয়ে রোজা ভাঙেন বা ইফতার সেরে নেন।

 

বিদেশি গণমাধ্যমের তথ্যমতে, ফরাসি ফুটবলের নিয়ম অনুযায়ী ধর্মীয় কারণে খেলা থামানোর অনুমতি নেই। সে কারণে লোপেজকে এমন কৌশলের আশ্রয় নিতে হলো। সুযোগটি কাজে লাগিয়েছেন তার মুসলিম সতীর্থরা। যদিও ফরাসি লিগের এই নীতির সঙ্গে অন্যান্য প্রতিযোগিতার পার্থক্য রয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে ২০২১ সাল থেকে সূর্যাস্তের সময় রোজাদার খেলোয়াড়দের রোজা ভাঙার সুযোগ দিতে রেফারিরা স্বল্প সময়ের বিরতির অনুমতি দিয়ে আসছেন।

 

 

রোজার সময় প্রিমিয়ার লিগে গোলকিক বা থ্রো–ইনের মতো স্বাভাবিক বিরতির সময় খেলোয়াড়রা টাচলাইনে গিয়ে খাবার বা পানীয় গ্রহণ করতে পারেন। ফরাসি লিগে সেই নিয়ম না থাকা সত্ত্বেও সতীর্থদের রোজা ভাঙার সুযোগ করে দেওয়ায় প্রশংসা কুড়াচ্ছেন লোপেজ। অল্প সময় পরই নঁতের এই পর্তুগিজ গোলরক্ষক উঠে দাঁড়ান এবং কোনো দৃশ্যমান অস্বস্তি ছাড়াই খেলা চালিয়ে যান। একইভাবে খেলায় ফেরেন বাকি ফুটবলাররা।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে ২-০ গোলের জয় পায় নঁতে। যদিও তারা রেলিগেশন জোনে অবস্থান করছে। ২৩ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ১৭তম। বিপরীতে ২৬ পয়েন্ট নিয়ে ১৩তম লে আভরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com