সিরাজগঞ্জের কামারখন্দে স্বপন (৩৮) নামে এক কৃষকের মরদেহ উদ্ধারে তথ্য জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলার রায় দৌলতপুর ইউনিয়নের গাজীপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশের বরাতে জানা যায়, নিহত স্বপন ওই গ্রামের মৃত আকবর আলীর ছেলে। সকালে সরিষা কাটার কথা বলে বড়ি থেকে বের হন স্বপন। পরে নদীর পাড়ে গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তার পরিবারকে খবর দেয় স্থানীয়রা। পরে স্থানীয় ও পরিবারের কাছে খবর পেয়ে মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। পারিবারিক কলহের জেরে অভিমানে ওই যুবক আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
কামারখন্দ থানার ওসি শাহীন আকন্দ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।







